১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:৪৩ পিএম BDST banglanew24
Robi online mobile news Registration

আন্তর্জাতিক

24 May 2013   07:31:25 PM   Friday

হামলায় ন্যাটোর গাড়িচালক নিহত

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিনপশ্চিমে একটি শহরে ন্যাটোর গাড়ি বহরে বন্দুকধারীর গুলিতে গাড়ি চালক নিহত হয়েছে। এছাড়া গুলিবর্ষণে গাড়ির হেল্পার আহত হয়েছে।

আন্তর্জাতিক

24 May 2013   07:02:51 PM   Friday

মৃত্যুর ২ বছর পর লাশ উদ্ধার!

সুইডেনের একটি অ্যাপার্টমেন্টে মৃত্যুর ২ বছর পর এক মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একজন শ্রমিক উত্তর স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে লাশটি খুঁজে পায়।

আন্তর্জাতিক

24 May 2013   06:25:26 PM   Friday

নজরুলের ছড়া-কবিতা অ্যালবাম বের হচ্ছে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিরল কবিতা ও ছড়া সংগ্রহ নিয়ে ‘চিঠি’ শীর্ষক অ্যালবাম প্রকাশ করা হবে। কবির জন্মদিনে কলকাতার নজরুল মঞ্চে অ্যালবামটি প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আন্তর্জাতিক

24 May 2013   05:42:03 PM   Friday

সিরিয়া শান্তি সম্মেলনে অংশ নিতে আগ্রহী: রাশিয়া

রাশিয়া জানিয়েছে, আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেওয়ার শর্তে রাজি হয়েছে সিরিয়া। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ওই সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভায় হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক

24 May 2013   04:09:31 PM   Friday

চাকরি হারানোর শঙ্কা কর্মীর উৎপাদনশীলতা কমায়

২৫ বছর আগে কর্মীরা যে পরিবেশে কাজ করত সেই পরিবেশ আর নেই। এখন কাজ করতে হচ্ছে অধিক চাপের মধ্যে। শুধু তাই নয়, তাদেরকে শঙ্কায় থাকতে হয়, কখন তাদের চাকরি চলে যাচ্ছে, এই বুঝি বেকার হলাম। আর এই চাপ ও চাকরিচ্যুত হওয়ার আশঙ্ক‍া ব্যক্তির উৎপাদনশীলতাকে কমিয়ে দেয়।

আন্তর্জাতিক

24 May 2013   04:00:16 PM   Friday

রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন কবি রণজিৎ দাশ

বাংলা ভাষা জগতের অন্যতম সেরা সম্মান ‘রবীন্দ্র পুরস্কার-২০১৩’ পাচ্ছেন কবি রণজিৎ দাশ। কলকাতার একটি প্রকাশনা সংস্থা থেকে সদ্য প্রকাশিত হয়েছে ‘রণজিৎ দাশের শ্রেষ্ঠ কবিতা’। এই বইয়ের সৌজন্যেই এ বছর রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন তিনি।

আন্তর্জাতিক

24 May 2013   03:53:49 PM   Friday

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ৩ ভারতীয় সেনা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় এ এনকাউন্টারের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।

আন্তর্জাতিক

24 May 2013   03:44:17 PM   Friday

সমকামী মার্কিন বালকরা স্কাউটে যোগ দিতে পারবে

যুক্তরাষ্ট্রের ‍সমকামী বালকরা স্কাউটে যোগ দিতে পারবে। সমকামীদের যোগ দেওয়া নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বালক স্কাউট কর্তৃপক্ষ। তবে প্রাপ্ত বয়স্কদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আন্তর্জাতিক

24 May 2013   03:22:25 PM   Friday

৪৫ ভারতীয় জেলে মুক্তি দিল পাকিস্তান

পাকিস্তান কর্তৃপক্ষ ৪৫ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে। শুক্রবার করাচির মালির কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানান কর্মকর্তারা।

আন্তর্জাতিক

24 May 2013   02:17:24 PM   Friday

হিথ্রোর একটি রানওয়ে খুলে দেওয়া হয়েছে

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রিটিশ এয়ারওজের একটি বিমানকে জরুরিভাবে অবতরণের জন্য লন্ডনের আন্তর্জাতিক হিথ্রো বিমানবন্দরের দুটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল তার একটি খুলে দেওয়া হযেছে।

আন্তর্জাতিক

24 May 2013   02:09:55 PM   Friday

প্রণবের সঙ্গে মাদ্রাসা শিক্ষকদের সাক্ষাৎ রোববার

এই প্রথম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা হতে যাচ্ছে ভারতের কোনও রাষ্ট্রপতির। স্বাধীন ভরতের ইতিহাসে এই দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

আন্তর্জাতিক

24 May 2013   02:07:25 PM   Friday

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত মনোনয়ন ২৯ মে থেকে

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে ২৯ মে থেকে। চলবে ৫ জুন পর্যন্ত। দ্বিতীয় দফায় ৩ থেকে ১০ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

আন্তর্জাতিক

24 May 2013   01:26:48 PM   Friday

লন্ডনে সেনা হত্যায় ২ জন গ্রেফতার

লন্ডনে সৈন্য হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে যুক্তরাজ্য পুলিশ। গ্রেফতারকৃতদের একজন নারী ও  অন্যজন পুরুষ। বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানায়, ড্রুমার লি রিগবি নামের ওই সেনাকে হত্যায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার কর্ হয়েছে।

আন্তর্জাতিক

24 May 2013   10:51:40 AM   Friday

যুক্তরাষ্ট্রে ধসে পড়ল সেতু

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্কাগিত নদীর ওপর একটি ব্রিজের কিছু অংশ ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক

24 May 2013   09:39:47 AM   Friday

বুদ্ধ জয়ন্তী উদযাপনে প্রস্তুত আগরতলা

বুদ্ধ জয়ন্তী শনিবার। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবসটি উপলক্ষে আগরতলাসহ রাজ্যের সবকটি বুদ্ধ মন্দির সাজিয়ে তোলা হচ্ছে। রং আর আলোকসজ্জায় সেজে উঠছে বুদ্ধ মন্দিরগুলো।

আন্তর্জাতিক

24 May 2013   04:51:25 AM   Friday

ড্রোন কেবল আত্মরক্ষার জন্য: ওবামা

বহুল সমালোচিত ড্রোনের ব্যবহার কেবল শক্তিশালী উগ্রপন্থীদের থেকে আত্মরক্ষার হাতিয়ার বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ড্রোন (চালকবিহীন বিমান) যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক

23 May 2013   08:48:07 PM   Thursday

‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ পুরস্কার পেলেন লিডিয়া ডেভিস

মার্কিন লেখিকা লিডিয়া ডেভিস ‘পঞ্চম ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার-২০১৩’ লাভ করেছেন।  সম্প্রতি লন্ডনের ভিক্টোরিয়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক

23 May 2013   08:02:14 PM   Thursday

নাইজারে বন্দুকযুদ্ধে নিহত ২২

দক্ষিন নাইজারের আগাদেজ শহরে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ১৮ জন সেনা কর্মকর্তা ও ৪ জন সন্দেহভাজন ইসলামপন্থী নিহত হয়েছে।

আন্তর্জাতিক

23 May 2013   07:35:05 PM   Thursday

আট লক্ষাধিক গাড়ি তুলে নিচ্ছে নিসান

ত্রুটিপূর্ণ স্টিয়ারিং হুইলের কারণে বিশ্ববাজার থেকে ৮ লাখ ৪১ হাজার গাড়ি তুলে নেওয়ার পরিকল্পনা করছে বিশ্বখ্যাত জাপানি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান  নিসান মোটর কোম্পানি লি.

আন্তর্জাতিক

23 May 2013   06:57:18 PM   Thursday

দুইদিন ধরে পাকিস্তানে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন

চীনের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পাকিস্তানে সব ধরনের মোবাইল ফোন সেবা দুইদিন ধরে বন্ধ রয়েছে। বুধবার ভারত সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের পাকিস্তান সফর করেন।

আন্তর্জাতিক

23 May 2013   06:42:20 PM   Thursday

সুইডেনের দাঙ্গা ছড়িয়ে পড়ছে

সুইডেনের দাঙ্গা আরো ছড়িয়ে পড়েছে। পুলিশের গুলিতে একজন ৬৯ বছর বয়সী বৃদ্ধর মৃত্যুর প্রদিবাদে চারদিন ধরে দেশটির রাজধানী স্টকহোমে দাঙ্গা চলছে।

আন্তর্জাতিক

23 May 2013   06:00:05 PM   Thursday

ড্রোন হামলায় চার মার্কিনি নিহত

২০০৯ সালের পর থেকে পাকিস্তান ও ইয়েমেনে ড্রোন হামলায় এ পর্যন্ত চারজন মার্কিন নাগরিক নিহত হয়েছে। প্রথমবারের মতো ওবামা প্রশাসন এই নিহতের কথা স্বীকার করল।

আন্তর্জাতিক

23 May 2013   05:23:24 PM   Thursday

স্বচ্ছতার জাতিসংঘ পুরস্কৃত হচ্ছেন কেরালার মুখ্যমন্ত্রী

নাগরিক পরিষেবার জন্য জাতিসংঘে পুরস্কৃত হচ্ছেন কেরালার মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী।প্রশাসনিক স্বচ্ছতা, জনসংযোগ এবং দক্ষতা বিচার করে গুরুত্বপূর্ণ এই সম্মানের জন্য মনোনীত হয়েছেন উমেন চণ্ডী।

আন্তর্জাতিক

23 May 2013   05:21:17 PM   Thursday

সিরিয়ার সংঘাত লেবাননে: নিহত ৬

সিরিয়ার সংঘাত এবার পাশ্ববর্তী দেশ লেবাননে ছড়িয়ে পড়েছে। লেবাননের ত্রিপোলিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক এবং প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান