রাজনীতি 23 May 2013 08:05:49 PM Thursday
নির্দলীয় সরকার গঠনে সংলাপের আহ্বান বিএনপি স্থায়ী কমিটির
জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের বিষয়ে ঐক্যমত গঠনের জন্য বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার জন্য আবারো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
রাজনীতি 23 May 2013 07:00:52 PM Thursday
হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রফিকুল ইসলাম মিয়া
সরকার প্রধান শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
রাজনীতি 23 May 2013 06:52:37 PM Thursday
তারেককে আইনের কাছে সোপর্দ করার আহ্বান ১৪ দলের
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতাকর্মীরা।
রাজনীতি 23 May 2013 06:03:37 PM Thursday
‘সরকার শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নের জন্য কাজ করছে’
শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন, সরকার শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। শিক্ষকদের উন্নয়ন ঘটাতে হলে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে।
রাজনীতি 23 May 2013 05:24:32 PM Thursday
কেসিসি নির্বাচন: বিএনপির প্রার্থী চূড়ান্ত
অবশষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থিতা নিয়ে বিরোধের অবসান হলো। বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে মহানগর শাখার সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী নাগরিক ফোরাম মনোনীত মো. মনিরুজ্জামান মনিকে দলের মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
রাজনীতি 23 May 2013 04:53:18 PM Thursday
এমসি কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সমঝোতা
আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা ও মহানগর নেতাদের হস্তক্ষেপে সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সমঝোতা হয়েছে।
রাজনীতি 23 May 2013 02:34:43 PM Thursday
জিয়াই ভূমিহীনদের প্রথম পুনঃর্বাসন করেন: হান্নান শাহ
জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন পার্বত্য চট্টগ্রামে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল।
রাজনীতি 23 May 2013 02:29:22 PM Thursday
নেত্রী অনুমতি দিলে নির্বাচন: এম এ মান্নান
নেত্রী অনুমতি দিলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান।
রাজনীতি 23 May 2013 01:46:57 PM Thursday
সিলেট বিএনপিতে বিরোধ খালেদার ডাকে চার মেয়র প্রার্থী ঢাকায়
সিলেট সিটি কর্পোরেশন(সিসিক) নির্বাচনে মেয়র প্রার্থী পদে মনোনয়ন নিয়ে সিলেট বিএনপিতে বিরোধ এখন তুঙ্গে। বিরোধ মেটাতে চার প্রার্থীকে ঢাকায় ডেকেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
রাজনীতি 23 May 2013 12:53:33 PM Thursday
হাসনাত-সরোয়ারের মদদে বিদ্রোহীরা নির্বাচনে!
বিদ্রোহী প্রার্থীদের মদদ দিচ্ছেন সন্ত্রাসীদের গডফাদার খ্যাত আবুল হাসনাত আব্দুল্লাহ ও মজিবর রহমান সরোয়ার। আধিপত্য বজায় রাখতে তারা গোপনে এ কাজ করছেন। তবে দলীয় চাপের কারণে প্রকাশ্য কিছু বলছেন না বলে রয়েছে জনশ্রুতি।
রাজনীতি 23 May 2013 12:15:57 PM Thursday
খালেদার সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সাক্ষাৎ বৃহস্পতিবার
বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
রাজনীতি 23 May 2013 11:42:03 AM Thursday
জিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী ১৩
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রথম নির্বাচনে মেয়র পদে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩জন প্রার্থী।
রাজনীতি 23 May 2013 11:36:24 AM Thursday
রাসিকে দল নয়- ভোটে প্রধান্য ব্যক্তিই
সিটি কর্পোরেশন নির্বাচন একটি অরাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচন। কিন্তুেআসন্ন ১৫ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির জোট শরিকদের মধ্যে রাজনৈতিক বিবেচনাটি সামনে চলে এসেছে।
রাজনীতি 23 May 2013 11:31:11 AM Thursday
সিসিক নির্বাচন: হ্যাট্রিক করতে চান ২৩ প্রার্থী
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে (সিসিক) ২৩ জন প্রার্থী তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে তৃতীয় বারের মতো বিজয়ী হয়ে তারা হ্যাট্রিক করতে চান। তাদের মধ্যে সদ্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও রয়েছেন। অন্য ২২ প্রার্থী এখনো বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতি 23 May 2013 09:13:11 AM Thursday
‘হিরনের কর ছিল ৬ হাজার টাকা, এবার দিয়েছেন ৮৭ লাখ’
দুর্নীতি অনিয়মের মাধ্যমে মেয়র হিরন সম্পদের পাহাড় গড়েছেন। ৬ হাজার টাকা কর দিয়েছিলেন মেয়র হওয়ার আগে। আর গত অর্থবছর ৮৭ লাখ টাকা দিয়েছেন বলে মন্তব্য করেছেন মেয়র প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন।
রাজনীতি 23 May 2013 07:39:29 AM Thursday
বিএনপি কি বলে ভোট চাইবে: হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বিএনপি কি বলে ভোট চাইবে। তারা তো লুটপাট ছাড়া কিছুই করে নি। জনগণ তাদের ভোট দেবে না।
রাজনীতি 23 May 2013 01:09:29 AM Thursday
জুনে জেলা সফরে বেরুতে পারেন খালেদা
সরকার বিরোধী জনমত গঠনের জন্য আসছে জুন মাসের ৫ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জেলা সফর করতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসব সফরে বিভিন্ন সমাবেশে তার বক্তৃতা করারও কথা রয়েছে।
রাজনীতি 23 May 2013 12:53:13 AM Thursday
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতা গ্রেফতার
জামালপুরঃ জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় চুকাইবাড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম মনিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজনীতি 23 May 2013 12:37:33 AM Thursday
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ, সিদ্ধান্ত প্রকাশ বৃহস্পতিবার
বিএনপির স্থায়ী কমিটির বুধবারের বৈঠক শেষ হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এ বৈঠক রাত ১২টার দিকে শেষ হয়।
রাজনীতি 22 May 2013 11:14:31 PM Wednesday
দু’ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার আল্লামা শফীর
মহাসচিব জুনায়েদ বাবুনগরীর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে বিবৃতি দেওয়ার দু’ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছেন হেফাজতে ইসলাম আমির আল্লামা আহমদ শফী।
রাজনীতি 22 May 2013 10:48:15 PM Wednesday
‘বাবুনগরীর কাছে বিভ্রান্তিমূলক জবাববন্দি আদায় করা হয়েছে’
হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী দাবি করেছেন, ৫ মে রাজধানীর শাপলা চত্বরের সমাবেশ নিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরীর কাছে জোর করে বিভ্রান্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে।
রাজনীতি 22 May 2013 10:02:28 PM Wednesday
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জয়নুল আবদীন ফারুক
চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক এমপি। তিনি কিডনী জনিত জটিল রোগে আক্রান্ত বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
রাজনীতি 22 May 2013 09:59:40 PM Wednesday
বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শুরু হয়েছে।
রাজনীতি 22 May 2013 09:54:05 PM Wednesday
সন্ধ্যায় আটক, রাতে সালাহউদ্দিনকে ছেড়ে দিলো ডিবি
সাভারের বিএনপি দলীয় সাবেক এমপি ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবুকে বুধবার সন্ধ্যা মুক্তির পর কারা ফটক থেকে আটক করে রাতেই ছেড়ে দিলো মহানগর গোয়েন্দা পুলিশ।
|