banglanews24.com lifestyle logo
 
 

ছুটির সন্ধ্যায়

শারমীনা ইসলাম

সারা সপ্তাহ ব্যস্ততার পর ছুটির দিনটি একটু ভিন্নভাবে কাটাতে চাই সবাই। আর সেই ভিন্নতা যদি সন্ধ্যায় চায়ের সাথেও পাওয়া যায় তবে তো আরও ভালো। আজ আপনাদের জন্য খুব সহজে তৈরি করা যায় এমন একটি ছোট্ট রেসিপি।

তৈরি করছি কুড়মুড়ে চিংড়ি ফ্রাই

যা লাগবে:

খোসা ছাড়ানো চিংড়ি আধা কেজি, কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, ডিম-১ টি, দুধ আধা কাপ, লবণ, গোল মরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়া স্বাদমতো।

ভাজার জন্য তেল ৩০০ গ্রাম।

যেভাবে করবেন:

প্রথমে চিংড়ি ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার আলাদা পাত্রে কর্ণ ফ্লাওয়ার, চালের গুঁড়া, আদা-রসুন বাটা, ডিম, দুধ , লবণ, গোল মরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

তেল গরম করে চিংড়িগুলো মিশ্রণে ঢুবিয়ে একটা একটা করে তেলে ছাড়ুন। সোনালী করে ভেজে তুলুন।

হয়ে গেলো ছুটির সন্ধ্যার বিশেষ আইটেম কুড়মুড়ে চিংড়ি ফ্রাই।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com