ভালবাসা দিবসে ওজি
লাইফস্টাইল ডেস্ক
ভালবাসা দিবসকে সামনে রেখে ফ্যাশন হাউস ওজি সেজেছে ভালোবাসার রঙ-এ। সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক, সিকোয়েন্সের মিশেলে ফ্লোরাল ও ঐতিহ্যবাহী আল্পনার মোটিফে তৈরি হয়েছে পোশাকগুলো। প্রতিটি পোশাকে উজ্জ্বল রঙ প্রাধান্য পেয়েছে।
মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া ও পাঞ্জাবি। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি। এগুলো পাওয়া যাবে সোবহানবাগ, সীমান্ত স্কয়ার ও মালিবাগে ওজি’র নিজস্ব আউটলেটে।