banglanews24.com lifestyle logo
 
 

লাল সাদা নীল হলুদের বসন্ত আয়োজন

লাইফস্টাইল ডেস্ক

বাঙালির দরজায় কড়া নাড়ছে বসন্ত। বসন্তকে বরণ করতে লাল সাদা নীল হলুদ সেজেছে বহুবর্ণ সাজে। লাল নীল হলুদ সবুজ সব রঙ ভীড় করেছে লাল সাদা নীল হলুদের পোশাকে।

সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক, সিকোয়েন্সের মিশেলে ফ্লোরাল ও ঐতিহ্যবাহী আল্পনার মোটিফে তৈরি হয়েছে পোশাকগুলো। প্রতিটি পোশাকে উজ্জ্বল রঙ প্রাধান্য পেয়েছে। মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া ও পাঞ্জাবি। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি। বসন্তের এই আয়োজনে বাদ পড়েনি শিশুরাও।

মেয়েদের পোশাকের সঙ্গে মানানসই অলঙ্কারও পাওয়া যাবে বসন্তের এই আয়োজন থেকে। লাল সাদা নীল হলুদের নিজস্ব ডিজাইনের এসব পোশাক ও অলঙ্কারগুলো পাওয়া যাবে তাদের সব আউটলেটেই। পোশাকে দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ থেকে ১৬৫০ টাকার মধ্যে।  

Bookmark and Share

-এর সর্বশেষ ২৪ খবর

 
© 2013, All right ® reserve by banglanews24.com