banglanews24.com lifestyle logo
 
 

ব্র্যাক সিল্কের থ্রি-পিস

লাইফস্টাইল ডেস্ক

ব্র্যাক সিল্ক প্রথমবারের মত বাজারে নিয়ে এলো আনস্টিচ সালোয়ার কামিজ, থ্রি-পিস।

ঐতিহ্যবাহী ও নতুন ডিজাইনের থ্রি-পিস ও কামিজ এরই মধ্যে গ্রাহকদের মাঝে যথেষ্ট আগ্রহের সৃষ্টি করতে সক্ষম হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত রেশমি কাপড়ে তৈরি এ থ্রি-পিসগুলো ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার প্যাভিলিয়ন নং ২৮-এ এবং গুলশান তেজগাঁও লিংক রোডে  ব্র্যাক কানন-এ পাওয়া যাচ্ছে।

এছাড়া ফ্যাশন হাউস নগরদোলা, দেশীদশেও পেতে পারেন পছন্দের পোশাকটি। 

ব্র্যাক এর সামাজিক দায়বদ্ধতা থেকে উন্নতমানের দেশীয় রেশম পোশাকগুলো ক্রেতা সাধারণের কাছে নিয়ে আসা এবং রেশম শিল্পের সাথে জড়িত দেশীয় উৎপাদকদের বাজার তৈরি করার লক্ষ্যে ‘ব্র্যাক সিল্ক’ ব্র্যান্ড নামে রেশম তৈরি পণ্য বাজারজাত করছে।

 

Bookmark and Share

-এর সর্বশেষ ২৪ খবর

 
© 2013, All right ® reserve by banglanews24.com