banglanews24.com lifestyle logo
 
 

শীতে পায়ের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য ভাল পোশাক পরলেন। তার সঙ্গে মিলিয়ে সাজগোজও হলো, সব শেষে দেখা গেল পা দুটি খসখসে ফেটে আছে। দেখতে কেমন লাগবে বলুন?

আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে পা। শীতে পা ফেটে যায়। পায়ের ফাটা প্রতিরোধে আমরা যা করতে পারি:

  • খালি পায়ে হাঁটা যাবে না
  • পায়ে ধুলো-ময়লা লাগলে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করতে হবে
  • গোসলের সময় অমসৃণ মেঝে কিংবা ঝামা ইট বা গোড়ালি ঘষার উপকরণ দিয়ে ঘষে ঘষে গোড়ালির মরা চামড়া দূর করতে হবে
  • গোসল বা প্রতিবার পা ধোয়ার পর ভাল করে মুছে এরপর ভেসলিন বা গ্লিসারিন লাগিয়ে নিন
  • রাতে ঘুমোতে যাওয়ার সময় কখনোই মোজা পরে শোবেন না
  • আর নাইলনের মোজা ব্যবহার না করে সুতির মোজা পরুন
  • প্রতিদিন গোসলের আগে পায়ে তেল মেখে নিন
  • তারপর সাবান দিয়ে পায়ের চামড়া, গোড়ালি, আঙ্গুলের কোণ ও ধারগুলো পরিষ্কার করুন
  • পরিষ্কার করুন নেল ব্রাশ দিয়ে নখের চারপাশ, মাঝখানের অংশও
  • প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কোনো ভাল ক্রিম দিয়ে পা মাসাজ করবেন। এতে পায়ের সৌন্দর্য বাড়বে এবং পা ফাটবে না
  • সপ্তাহে অন্তত দু’দিন উষ্ণ পানিতে পা ভেজাবেন। এতে শরীরের রক্ত প্রবাহ ভালো হয়।

পরিষ্কার, সুন্দর, কোমল দুটি পা অন্যের সামনে আমাদের সৌন্দর্যের সঙ্গে রুচিও তুলে ধরে।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com