banglanews24.com lifestyle logo
 
 

কাবাবে হাড্ডি

লাইফস্টাইল ডেস্ক

রাজধানীর রসনাবিলাসীদের জন্য সুসংবাদ। বিভিন্ন স্বাদের দেশ বিদেশের কাবাব আইটেম নিয়ে সোমবার যাত্রা শুরু করেছে কাবাবে হাড্ডি নামের কাবাব রেস্তোরা।

মালিবাগে নিরিবিলি পরিবেশে বন্ধু আর পরিবার নিয়ে আড্ডা দিতে যে কেউ এখানে কাটিয়ে আসতে পারেন একটি সন্ধ্যা।

কাবাবে হাড্ডির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শারমিন লাকি। এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মামুন গণিসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজয়ের মাসে পথ চলা শুরু বলে পুরো মাস জুড়ে ক্রেতারা পারেন ১০ শতাংশ ছাড়ের সুবিধা।  

প্রতিদিনের খাবারের বাইরে বিয়ে, জন্মদিনে বা অফিসে কোনো উৎসবে চাহিদা অনুযায়ী খাবার মানসম্মত খাবার সরবরাহ করা হবে। 

ছবি: নূর

Bookmark and Share

-এর সর্বশেষ ২৪ খবর

 
© 2013, All right ® reserve by banglanews24.com