ওজিতে শীতের আয়োজন
লাইফস্টাইল ডেস্ক
শীত পড়তে না পড়তেই শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে ফ্যাশন হাউসগুলোতে।
শীতেও ফ্যাশনের জাকজমক বজায় রাখতে ওজি এনেছে এক্সক্লুসিভ আয়োজন। এই আয়োজনে আছে সিল্ক ও মসলিনের থ্রি-কোয়ার্টার স্লিভ সালোয়ার কামিজ।
সেই সঙ্গে ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের বড় হাতের ফতুয়ার মতো ক্যাজুয়াল পোশাকও রয়েছে। সোবহানবাগ, সীমান্ত স্কয়ার ও মালিবাগে ওজি’র নিজস্ব আউটলেটে পাওয়া যাবে পোশাকগুলো।