banglanews24.com lifestyle logo
 
 

বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ

লাইফস্টাইল ডেস্ক

প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার সামুদ্রিক কচ্ছপ হত্যা করা হয় তাদের মাংস এবং ডিমের জন্য। এর ফলে কোটি বছর পুরানো এই প্রজাতি এখন প্রায় বিলুপ্তির দিকে। বাংলাদেশও এই সমস্যা থেকে মুক্ত নয়

বিলুপ্তপ্রায় এই প্রজাতিকে রক্ষা করতে সচেতনতা বাড়াতে মারমেইড ইকো রিসোর্ট বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপের স্থাপত্য তৈরি করেছে। শিল্পী রনি আহমেদ কসমিক টার্টেল ভিজিটিং গ্রিন আর্থ শীর্ষক পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপের স্থাপত্য তৈরি করেছেন এবং এর ভেতরে সবচেয়ে বড় ম্যুরাল একেছেন। এই কচ্ছপের স্থাপত্যটি ১৮ ফিট উচু, ৩৫ ফিট প্রস্থ এবং ৫৭ ফিট দীর্ঘ।

কক্সবাজারের প্যাঁচার দ্বীপে মারমেইড বিচে স্থাপত্যটি তৈরি করা হয়েছে। গম্বুজের মতো এই স্থাপত্যটির রয়েছে ৬টি গোল জানালা এবং ভেতর ঢোকার জন্য দুটি দরজা।

আর গম্বুজের ভেতরের ছাদে বিশ্বের বিভিন্ন অঞ্চলের কচ্ছপ নিয়ে গল্প, কিংবদন্তী ও জনশ্রুতির ওপর ভিত্তি করে আকা হয়েছে অনেকগুলো ম্যুরাল।

এই কংক্রিট স্থাপত্যটির সাজসজ্জা করা হয়েছে পুরানো স্লিপার, ছেড়া জুতো, লাইটার, শামুক, মাছের কাটা, ভাঙা কাচ, স্টেইনলেস স্টিল এবং সৈকতে খুজে পাওয়া অন্যান্য বাতিল পুরানো জিনিস দিয়ে।

আমেরিকার, ভারতীয় এবং আদীবাসিদের বিভিন্ন কিংবদন্তীগুলোর মধ্যে অনেকগুলোই আকা ছবি হিসেবে জায়াগা করে নিয়েছে এই স্থাপত্যের ভেতর।

এছাড়াও অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, লিওনার্দো দ্য ভিঞ্চির লাস্ট সাপারের কিঞ্চিত ভিন্নরূপ, কচ্ছপের আকৃতির ভক্সওয়াগনের গাড়িসহ বিভিন্ন মোটিফ স্থান পেয়েছে এখানে।

 

Bookmark and Share

-এর সর্বশেষ ২৪ খবর

 
© 2013, All right ® reserve by banglanews24.com