banglanews24.com lifestyle logo
 
 

নতুন সাজে মুসলিম কালেকশন

লাইফস্টাইল ডেস্ক

শরৎ ঋতু, আসন্ন দুর্গাপূজা ও ঈদুল আযহা উপলক্ষে নতুন সাজে সেজেছে তারুণ্যের প্রিয় ব্র্যান্ড মুসলিম কালেকশন। তরুণদের জন্য মুসলিম কালেকশন নিয়ে এসেছে নতুন ডিজাইনের এক্সক্লুসিভ সুতি শার্ট।

আরামদায়ক ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি এসব শার্টের ডিজাইন করা হয়েছে তারুণ্যের চাহিদাকে মাথায় রেখে।

দুর্গাপূজা ও ঈদুল আযহাকে সামনে রেখে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আমেজ। শরৎ ঋতুর বিষয়টি চিন্তা করে ব্যবহার করা হয়েছে নীল ও সাদা রঙের আধিক্য। আকর্ষণীয় এসব শার্ট এখন বাজারে পাওয়া যাচ্ছে। মুসলিম কালেকশনের চিফ ডিজাইনার মুসলিম আহমেদ বলেন, ‘দেশের তরুণদের মাঝে মুসলিম কালেকশনের শার্ট আলাদা আমেজ তৈরি করেছে। এই শরতে প্রতিটি শার্টে নীল ও সাদা রঙের কাপড় বেশি ব্যবহার করেছি। দুর্গাপূজা ও ঈদুল আযহাÑ এ দুই উৎসবের বিষয় চিন্তা করে শার্টের ডিজাইন করা হয়েছে।’ মুসলিম কালেকশনের একমাত্র পাইকারি বিক্রয় কেন্দ্র : ২৭ মাহবুব আলম শপিং কমপ্লে¬ক্স (নিচতলা), কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।

Bookmark and Share

-এর সর্বশেষ ২৪ খবর

 
© 2013, All right ® reserve by banglanews24.com