banglanews24.com lifestyle logo
 
 

ডিমের হালুয়া

সিনথিয়া রহমান

 কর্মজীবী নারীর জন্য ঝটপট ইফতার রেসিপি ডিমের হালুয়া।

উপকরণ:

ডিম ৪টি, চিনি ৩/৪ কাপ, ঘন দুধ ৩/৪ কাপ, ঘি ১/২ কাপ, এলাচ ২টি, দারচিনি ২ সেমি. ২ টুকরো, গোলাপজল ২ টেবিল চামচ, জাফরান সামান্য।

প্রস্তুত প্রণালী:

গোলাপজলে জাফরান আধঘন্টা ভিজিয়ে রাখুন। ডিম কাঁটা চামচ দিয়ে ফেটে সব উপকরণ একসঙ্গে মিলিয়ে নিন।

এবার মৃদু আঁচে চুলায় দিয়ে নাড়তে থাকুন। খুব সাবধানে নাড়তে হবে যেন তলায় না লাগে। ডিম জমাট বেঁধে মিহিদানার মতো হবে। পানি শুকিয়ে ঘি বের হলেই নামিয়ে নাড়ুন। বেশি ভাজলে হালুয়া শক্ত হয়ে যাবে। পরিবেশন পাত্রে ঢেলে ওপরে মাওয়া বা পেস্তা বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com