banglanews24.com lifestyle logo
 
 

ঈদে ফ্যাশন হাউস আম্মাজান

লাইফস্টাইল ডেস্ক

পবিত্র ঈদকে সামনে রেখে আম্মাজান ফ্যাশন হাউস বাজারে বেশ কিছু নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি এনেছে।

বেশির ভাগ পাঞ্জাবিই করা হয়েছে আমাদের ঐতিহ্যবাহী জামদানি কাপড় দিয়ে। পাঞ্জাবিগুলোতে অ্যামব্রয়ডারি, ব্লক, কারচুপির পাশাপাশি কলার ও হাতে লেইস দিয়ে নান্দনিকতা বৃদ্ধি করা হয়েছে।

ঈদের এসব পাঞ্জাবিতে উৎসবের রঙে রাঙাতে লাল, খয়েরিসহ গাঢ় রঙগুলো ব্যবহার করা হয়েছে।

বড়দের পাশাপাশি ছোটদের জন্যও থাকছে বর্ণিল এসব জামদানির পাঞ্জাবি। বড়দের পাঞ্জাবিগুলোর দাম পরবে ১৫০০ টাকা থেকে ৩০০০টাকা এবং ছোটদের পাঞ্জাবির দাম পরবে ১২০০ টাকা থেকে ২০০০ টাকা। ফোন ০১৬৮০-১২১৩২৮

Bookmark and Share

-এর সর্বশেষ ২৪ খবর

 
© 2013, All right ® reserve by banglanews24.com