banglanews24.com lifestyle logo
 
 

পাঠক কর্নার

লাইফস্টাইল ডেস্ক

নোমান বংশাল থেকে লিখেছেন: গত কয়েক দিনে আমার মুখে বেশ অনেকগুলো ব্রণ হয়েছে, এখন কি করতে পারি, দয়া করে জানাবেন।

ধন্যবাদ নোমান। আপনি আপনার বয়স উল্লেখ করেননি। যা হোক, ব্রণ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। শুধু একটু সচেতন থাকলেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।  

  • যাদের মুখ অতিরিক্ত তৈলাক্ত, তাদের ব্রণ তুলনামূলকভাবে বেশি হয়। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তবে প্রথম কাজ হচ্ছে নিয়মিত ত্বক পরিস্কার করা
  • প্রচুর ফল ও পানি খেতে হবে
  • তেলে ভাজা খাবার না খাওয়ার চেষ্টা করুন
  • ফেস স্ক্রাব ব্যবহার করুন
  • ব্রণে নখ লাগাবেন না
  • মুখে বেশি ব্রণ থাকলে রাসায়নিক কোনো উপাদান ব্যবহার করা ঠিক নয়
  • স্ক্রাব হিসেবে চালের গুঁড়া ব্যবহার করুন

কিছুদিন ওপরের পরামর্শ মতো ত্বকের যত্ন নিন। আশা করি, ব্রণ এমনিতেই ভালো হয়ে যাবে।

 আপনারাও বিভিন্ন সমস্যা লিখে জানাতে পারেন। আমরা উত্তর দিতে চেষ্টা করবো। আমাদের মেইল lifestyle.bn24@gmail.com

Bookmark and Share

-এর সর্বশেষ ২৪ খবর

 
© 2013, All right ® reserve by banglanews24.com