banglanews24.com lifestyle logo
 
 

মোরগ পোলাও

শারমীনা ইসলাম

বাড়িতে অতিথি এলে বিশেষ মেন্যুতে যোগ করতে পারেন দারুণ মজাদার মোরগ পোলাও।

উপকরণ : চাল আধাকেজি, ২টি মুরগি (চার টুকরো করা), ঘি ১ কাপ, পেয়াজ বাটা-১ কাপ, আদা বাটা-২ চা চামচ, রসুন বাটা- ২ চা চামচ, এলাচ-৬ টি, দারুচিনি- ৪ টুকরো, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা গুঁড়া ১ চা চামচ, পেস্তাবাদাম, আলুবোখারা, তেল- আধা কাপ, টকদই-১ কাপ, কাঁচামরিচ, গোলমরিচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ, পেয়াজ বেরেস্তা ১ কাপ।  

প্রণালী: মুরগি চার টুকরা করে নিন। মাংসের টুকরোগুলো আধা ঘণ্টা লবণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর মুরগির টুকরোগুলো  তুলে নিয়ে পেয়াজ, আদা- রসুন বাটা, গরম মসলা গুঁড়া ও টকদই মেখে কিছু সময় রেখে দিন।

মেরিনেট করা মাংস পাত্রে জয়ফলসহ বিভিন্ন মসলা দিয়ে চুলায় দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে এলে, মাংসগুলো তুলে রেখে সেই পাত্রের তেল ও মসলায় চাল আধা সেদ্ধ করে রাখুন।

এবার পোলাও এবং মাংস কয়েক লেয়ারে সাজিয়ে ওপরে বেরেস্তা দিয়ে চুলার তাপ কমিয়ে আধা ঘণ্টা পাত্রে ঢাকনা দিয়ে রেখে দিন।

খাওয়ার ঠিক আগে ঢাকনা খুলে পাত্রে সাজিয়ে সালাদসহ গরম গরম পরিবেশন করুন।

 বন্ধুরা আপনার পছন্দের রেসিপি লিখে পাঠিয়ে দিন lifestyle.bn24@gmail.com এই মেইলে। আর কি কি রেসিপি দেখতে চান তাও জানাতে পারেন।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com