banglanews24.com lifestyle logo
 
 

ত্বকের যত্ন প্রতিদিন

লাইফস্টাইল ডেস্ক

আমরা সবাই সুন্দর থাকতে চাই। এই তীব্র গরমে বাইরে গেলে রোদে পুড়ে ত্বক  কালো হয়, ত্বকে বলিরেখা পড়ে, ত্বকের অ্যালার্জি হতে পারে, ধুলাবালি জমে ব্রণের সমস্যা দেখা দেয়, ত্বক ঘেমে তেলতেলে হয়ে যায়, আরও কত সমস্যা। সৌন্দর্য ধরে রাখতে চাই নিয়মিত পরিচর্যা। ত্বকের যত্ন নেওয়া সবার জন্যই গুরুত্বপূর্ণ। সূর্যের তাপ থেকে ত্বক রক্ষা করতে প্রতিদিন সানব্লক ব্যবহার করতে হবে। গরমের সময় আমাদের ত্বকের যত্নে অনেক বেশি সচেতন থাকতে হবে। আসুন বিস্তারিত জেনে নিই

সারা দিনের রূপচর্চা:

সকাল থেকে রাত পর্যন্ত আমরা ব্যস্ত থাকি তবে ত্বক সুন্দর রাখতে এই ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় ত্বকের জন্য ছাড়তে হবে।

  • সকালে ঘুম থেকে উঠেই ত্বকের ধরন অনুযায়ী টোনার দিয়ে বাড়তি তেল পরিষ্কার করে নিন  
  • শসার রস, গোলাপজল ভালো প্রাকৃতিক টোনারের  কাজ করে
  • স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিস যেখানেই যান না কেন, বাইরে বের হওয়ার সময় সানব্লক ব্যবহার করুন
  • শুধু রোদের সময় নয়, বৃষ্টির দিনেও সানব্লক ক্রিম ব্যবহার করুন
  • রোদে বের হওয়ার ১৫ মিনিট আগে সানব্লক ক্রিম মাখুন
  • সানব্লক ক্রিম লাগানোর ১৫ মিনিট পর প্রসাধনী ব্যবহার করুন
  • সানব্লক ক্রিম ৩ ঘণ্টা পর্যন্ত রোদ থেকে ত্বকের সুরক্ষা করে
  • দিনে অবশ্যই পানি দিয়ে কয়েক বার ভলোভাবে তক্ব পরিষ্কার করুন
  • বাইরে যাওয়ার সময় ছাতা, টুপি, সানগ্লাস ব্যবহার করুন
  • ফুলহাতা পোশাক পরুন
  • সব সময় সবার পার্লারে গিয়ে ত্বকের পরিচর্যা করার সময় না পেলে, বাসায় কাঁচা দুধ, শসার রস ও লেবুর রস এবং ময়দা দিয়ে মাস্ক তৈরি করে মুখ, হাত, পা ও গলায় মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন
  • ত্বকের ধরন অনুযায়ী মধু, লেবুর রস, ডিমের সাদা অংশ দিয়ে মাস্ক সপ্তাহে দুই দিন ত্বকে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন
  • শসার রস ফ্রিজে রেখে আইস কিউব করেও রাখতে পারেন
  • রাতে ঘুমানোর আগে অবশ্যই ফেস টোনার এবং কটন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন।

এছাড়াও প্রচুর পানি খেতে হবে, ফল এবং ফলের রস নিয়মিত খান। আর এভাবে প্রতিদিন ত্বকের যত্নে কিছুটা সময় বরাদ্দ করুন। এতেই সবার চোখে হয়ে উঠবেন আরও সুন্দর।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com