banglanews24.com lifestyle logo
 
 

কোমরের মাপ অর্ধেকের বেশি!

লাইফস্টাইল ডেস্ক

আমাদের উচ্চতার অনুপাত থেকে কোমরের মাপ দিয়েই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মত স্বাস্থ্য সমস্যার ঝুঁকির ভবিষ্যদ্বাণী করা যায়, সম্প্রতি একটি নতুন গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অক্সফোর্ড ব্রুক বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্গারেট অ্যাসউইল বলেন, “আমাদের শরীরের উচ্চতার তুলনায় কোমরের মাপ অর্ধেকের কম হলে স্থূলতা সম্পর্কিত রোগের ঝুঁকি এড়ানো সম্ভব”।

"উচ্চতা থেকে কোমরের পরিধি(বেষ্টন) অর্ধেকের কম রাখতে পারলে আমাদের আয়ু বৃদ্ধিতেও সাহায্য করতে পারে" বলেও উল্লেখ করেন অ্যাসউইল।

এটি অত্যন্ত সহজ একটি পদ্ধতি হওয়ায়, বিশ্বের সব চিকিৎসক এই পদ্ধতি ব্যবহার করে খুব দ্রুত উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো রোগের ঝুঁকি সম্পর্কে রোগীদের সচেতন করতে পারবেন। 

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩ লাখ মানুষের অংশগ্রহণে ৩১ টি গবেষণা থেকে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নারী ও পুরুষের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের পূর্বাভাসের জন্য কোমরের মাপ থেকেই উল্লেখযোগ্য ভাবে ভালো ফলাফল পাওয়া যায়।

আজই মেপে দেখুন। উচ্চতার তুলনায় কোমরের মাপ অর্ধেকের বেশি হলে এখন থেকেই সচেতন হতে হবে। পরিমিত খাবার, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে জটিল সব রোগের ঝুঁকি কমিয়ে সুস্থ থাকুন।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com