banglanews24.com lifestyle logo
 
 

বৃষ্টিতে ভালো রাখুন

লাইফস্টাইল ডেস্ক

এসময়ে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আর অনেক সময়ই আমরা বৃষ্টিতে ভিজে যাই। আমাদের সঙ্গে থাকে অত্যন্ত প্রয়োজনীয়  চামড়ার কিছু পণ্য। যেমন ব্যাগ, জুতা, ঘড়ির বেল্ট, চাবির রিং, ওয়ালেট আর বেল্ট। বৃষ্টির পানি লেগে এবং স্যাঁতসেতে আবহাওয়ায় চামড়ার পণ্যে ছত্রাক পড়ে, পন্যগুলো নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হতে পারে। তাই এসময় পন্যগুলোর চাই একটু যত্ন। যা করতে হবে:

  • চামড়ার পণ্য ব্যবহারের পর অবশ্যই তা ব্রাস দিয়ে বা কাপড় দিয়ে পরিষ্কার করুন
  • আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন
  • চামড়াজাত পণ্যটি ভিজে গেলে টিসু দিয়ে সঙ্গে সঙ্গে তা মুছে ফেলুন
  • পরে রোদে শুকিয়ে নিন
  • তবে খেয়াল রাখবেন বেশি সময় চামড়ার পণ্য কড়া রোদে রাখবেন না
  • ব্যাগ, জুতা, বেল্ট একটি ব্যবহার না করে কয়েকটি ব্যবহার করলে পণ্যগুলো অনেক দিন ভালো থাকে

বাজারে প্যাকেটে মোড়ানো অবস্থায় সিলিকা জেল পাওয়া যায়, চামড়াজাত পণ্যের পাশে থাকলে এটি পণ্য থেকে দ্রুত পানি শুষে নেয়। ফলে পণ্যটি ভালো থাকে ও টেকসই হয়।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com