banglanews24.com lifestyle logo
 
 

কুকিজ

শারমীনা ইসলাম

আমরা অনেকেই শখ করে ওভেন কিনি। কিন্তু দেখা যায় এটি শুধু ঘরে সাজিয়েই রাখা হয়, সে অর্থে কাজে লাগানো হয় না। আসুন খুব সহজে ওভেনে কুকিজ তৈরি করি।

উপকরণ:

মাখন ১ কাপ, চিনি অাধা কাপ, ডিম ১টি, ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ, বেকিং সোডা আধা চা চামচ, ময়দা ১ কাপ, লবন সামান্য।

যেভাবে করবেন:

প্রথমে একটি পাত্রে মাখন এবং চিনি নিয়ে খুব ভালো করে বিট করে নিন। ডিম দিয়ে বিট করে ভ্যানিলা দিন । এবার ময়দা, বেকিং সোডা এবং লবন একসঙ্গে মিলিয়ে, চেলে মিশ্রণে দিয়ে মেশান। মসৃণ ডো তৈরি করে বিস্কুটের পছন্দমতো আকার দিন।

প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ থেকে ১২ মিনিট বেক করুন।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com