banglanews24.com lifestyle logo
 
 

আলু পরোটা

শারমীনা ইসলাম

বিকেলের চায়ের সাথে তৈরি করুন আলু পরোটা।

উপকরণ: আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ কুঁচি ২ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ গুড়া ১ চা চামচ, ধনে পাতা ১ টেবিল চামচ, তেল আধা কাপ, ময়দা পরিমাণ মতো।

প্রণালি: পাত্রে ২ টেবিল চামচ তেল ও পেঁয়াজ দিয়ে বাদামি হলে আদা, রসুন, জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন। এবার আলু সেদ্ধ দিয়ে নেড়ে নামিয়ে নিন। আলু ঠান্ডা হলে কাঁচা মরিচ, গোলমরিচ, ধনে পাতা দিয়ে ময়দার সঙ্গে মেখে নিন।

এবার পছন্দমতো আকারে পরোটা বেলে হালকা তেলে দুইপাশ সোনালী করে ভেজে তুলুন।

সস অথবা চাটনীর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com