banglanews24.com lifestyle logo
 
 

সুইট অ্যান্ড সাওয়ার চিকেন

শারমীনা ইসলাম

আমরা চাইনিজ খাবার খেতে পছন্দ করি। কিন্তু পরিবারের সবাইকে  নিয়ে ছুটির দিনে ঘরেই তৈরি করতে পারেন মজাদার চাইনিজ ডিস সুইট অ্যান্ড সাওয়ার চিকেন।

উপকরণ:

১ কাপ গাজর কিউব করে কাটা, মুরগির বুকের মাংস ৬ পিস, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, ১ কাপ সুইট এন্ড সাওয়ার সস, ক্যাপসিকাম টুকরা ২টি, টমেটো টুকরা ৩টি, পেঁয়াজ টুকরা ২টি, চিনি ৫ চা চামচ, আদা রসুন বাটা ১ চা চামচ, টমেটো সস ১ কাপ, ভিনেগার হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, ময়দা ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন: কড়াইতে তেল দিয়ে আদা ও রসুন কুচি দিন। ৩ মিনিট ভাজার পর সব ধরনের সস ভিনেগার লবণ ও চিনি দিন। ভালভাবে নাড়তে থাকুন। এরপর পানি দিয়ে মাংস ও সবজি আধা সেদ্ধ হলে ১ চা চামচ ময়দা গুলে তার মধ্যে ঢেলে দিন। ঘন হয়ে গেলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন।

Bookmark and Share
 
© 2013, All right ® reserve by banglanews24.com