অবসরের পরে
জীবনের নির্দিষ্ট একটা সময়ে প্রতিটা মানুষকে বেঁচে থাকার লড়াইয়ে নামতে হয়। এই লড়াইয়ের পেছনে কাজ করে স্বাবলম্বী হয়ে নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা এবং সেইসাথে তাগাদা থাকে আরও কিছু মানুষের ভরণপোষনের দায়িত্ব কাঁধে নেওয়ার।
ছুটির দিনে...
ব্যস্ততার জন্য কর্মজীবীদের সারা সপ্তাহ পরিবার এবং বন্ধুদের সঙ্গেও এক ধরণের অফিসিয়াল সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রতিটি কথা এবং কাজ করতে হয় সময়ের কাটা ধরে। সপ্তাহ শেষে ছুটির দিনটির জন্য পরিবারের সবাই অপেক্ষা করি।
ফিরে পাওয়া....
পুরোনো দিনগুলো ফিরে পেতে কে না চায়। পুরোনো দিনের সেই আবহে চলে যাওয়া যায় একমাত্র পুরোনো বন্ধুদের ভিড়ে। এই সম্মিলন বড়ই আনন্দের। সেই আনন্দের খোঁজে একত্রিত হয়েছিলাম পুরোনো বন্ধুরা। সঙ্গে পরিবারের সদস্যরাও। প্রত্যেকেই স্ব-স্ব অবস্থানে গুরুত্বপূর্ণ। ব্যস্ততার জীবনেও অটুট বন্ধুত্বই টেনে নিয়ে আসে সবাইকে।
অলস সময়ে মায়েদের বিনোদন
সন্তানের স্কুল শুরু হলে একটা বাড়তি চাপ এবং একইসাথে যে দায়িত্ববোধ অভিভাবকের মাথায় কাজ করে তা হল সন্তানকে নিয়ে স্কুলে আনা নেওয়া করা। বাবা মা দুজনেই কর্মজীবী হলে তারা নিজেরা কষ্ট করে হলেও সময় সমন্বয় করে নেন।
শখের বনসাই
কেউ শখ করে কাপড় বুনে, কেউবা কাপড়ে ফুল তোলে, কেউবা আবার বাঁশি বাজায়, অনেকে পাখি পুষে, কেউ আবার বাগান তৈরী করে। বাড়ির আঙিনায়, বেলকনির খালি জায়গায় অনেকেই ফুলের বাগান করেন। কেউ কেউ বনসাইয়ের বাগান তৈরি করেন শখের বশে।