আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা

মানবাধিকার ডেস্ক


সংসদীয় গণতন্ত্রে সাধারণভাবে আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা থাকে সংসদের হাতে। সংসদের মূল কাজই হলো আইন প্রণয়ন করা, তাই সংসদকে আইনসভা বলা হয়ে থাকে। রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগের ভূমিকা ব্যাপক। কিন্তু আইন প্রণয়নের কাজটি সংসদ ছাড়াও হতে পারে।

সাধারণত লিখিত সংবিধানের বিধান অনুযায়ী আইন সভার সাথে সাথে নির্বাহী বিভাগও আইন প্রণয়ন করে থাকে।  কিন্তু এই বিশেষ ক্ষমতাটি প্রয়োগের ক্ষেত্র সংবিধান দ্বারা নির্ধারিত করা হয়েছে। আইন পরিষদ যখন অধিবেশনে না থাকে অথবা সংসদ যখন বিলুপ্ত তখন জরুরি পরিস্থিতি বা প্রয়োজন মোকাবেলা করার জন্য রাষ্ট্রপতি যে আইন প্রণয়ন করেন তাকেই অধ্যাদেশ বলা হয়।

এটি মূলত দেশের জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি অস্থায়ী ব্যাবস্থা। কেননা সব সময় সংসদকে পাশ কাটিয়ে আইন প্রণয়ন করা কোনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারেনা। যদিও আমাদের দেশে আজও সংসদ যখন অধিবেশনে না থাকে তখনই অধিকাংশ আইন প্রণয়ন করা হয়। যদিও পরবর্তীকালে সে আইনগুলো সংসদে উপস্থাপন করে পাস করিয়ে নেয়া হয়। 

বাংলাদেশের সংবিধানে অধ্যাদেশ প্রণয়নের বিধান:

৯৩(১) উপ-অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রে অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন-

১. যখন সংসদ ভেঙে যাওয়া অবস্থায় থাকে বা বিলুপ্ত থাকে; 

২. যখন সংসদ বলবৎ থাকে কিন্তু অধিবেশনে থাকেনা।

এ দু’টি পরিস্থিতিতে রাষ্ট্রপতির নিকট যদি মনে হয় যে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যাদেশ প্রণয়ন করা প্রয়োজন তাহলে তিনি তা করতে পারেন। 

10 Apr 2012   01:19:33 PM   Tuesday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান