| |||||||||||||
বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান যে বয়সে একটি মেয়ের স্কুলে যাবার কথা, তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে তাকে বউ সাজিয়ে বরের বাড়ীতে পাঠানো হচ্ছে। অভিভাবকের অজ্ঞতা, কন্যা সন্তানকে ভরণপোষনণর ভয়ে বোঝা মনে করে। অনেক সময় বখাটেদের ভয়ে কন্যা সন্তানকে পাত্রস্ত করলেই মনে হয় নিস্তার পাওয়া গেল। অথচ বাল্য বিবাহ আইনত শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশে বিপুল সংখ্যক মা সন্তান প্রসবের সময় মারা যায়। তার অন্যতম কারণ বাল্যবিবাহ। গুটিকয়েক বখাটে ও বিপথগামী লোকের কারণে পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া যায় না। তাই প্রয়োজন বাল্যবিবাহ ও যৌন হয়রানিসহ নানা সামাজিক ব্যাধির বিরুদ্ধে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। ৎ এজন্য স্কুল শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী অভিভাবক, পরিচালনা কমিটি, স্থানীয় সমাজ সচেতন মানুষ, সামাজিক উদ্যোক্তা সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবক পরিষদের যৌথ উদ্যোগে সিএসডিএফ’র সহযোগিতায় নগরীর বহদ্দারহাটস্ত আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহের কারণে স্কুল থেকে ঝড়ে পড়া রোধে প্রচারণা কর্মসুচীর আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন। আলোচনায় অংশ নেন জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক জানে আলম, প্রাইম ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আবু ইউনুচ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাঃ কামাল উদ্দীন, আবুল বাশার, বিদ্যালয়ের শিক্ষক তুষার কান্তি মল্লিক, সালাহউদ্দীন মাহমুদ, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক জহিরুল ইসলাম, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের নেতা মোনায়েম বাপ্পী, আইএসডিই বাংলাদেশ কর্মসুচী সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম প্রমুখ। আর সমাজের নাগরিক হিসাবে আমরা দোষ চাপাচ্ছি সরকার বা অন্যের ঘাড়ে। এ কারণে প্রতিনিয়তই সামাজিক নানা সমস্যার বিস্তার ঘটছে। তাই এসব সমস্যা যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। উল্লেখ্য, বাল্যবিবাহের কারণে স্কুলে ঝরে পড়া প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা প্রচারণা কর্মসুচীর আওতায় আবদুল হামিদ সওদাগর স্কুলে এ কর্মসুচীর আওতায় সাংস্কৃতি অনুষ্ঠান, একক বক্তৃতা প্রতিযোগিতা, লিফলেট, স্টিকার বিতরণ করা হয়। 29 Nov 2012 05:14:40 AM Thursday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||