| |||||||||||||
সপ্তাহের আইনমানবাধিকার ডেস্ক ০৯ জুন ২০১২- আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাড. সুলতানা কামাল বলেছেন- দেশের গণতন্ত্র সর্বক্ষেত্রে বাধা পাচ্ছে। সমাজের প্রতিটি ক্ষেত্রেই সামাজিক অবিচার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের সার্বিক অবস্থা এতটাই নাজুক যে, কোনো বিষয়ে বলতে গেলে শুরু করতে হয় নেতিবাচক কথা দিয়ে। ধনীরা আরও ধনী হচ্ছে আর গরীবরা আরও গরীব হচ্ছে। শনিবার নওগাঁ জেলা পরিষদ মিলনায়তনে ‘মানবাধিকার রক্ষায় স্থানীয় জনগণের করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১০ জুন ২০১২-অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলছে। বিচার ব্যবস্থায় সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপ নেই।” শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঞ্চে নীরব রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক সভায় তিনি এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল করে মহান জাতীয় সংসদ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মানতে হবে।” তিনি যুদ্ধাপরাধীদের বিচার হবেই উল্লেখ করে বলেন, “এই সরকারের মেয়াদেই অন্তত চার-পাঁচজন যুদ্ধাপরাধীর বিচারকাজ শেষ হবে।” তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা আশরাফুজ্জামান খানকে ফেরত নেওয়ার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।” মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবীর সভাপতিত্বে প্রবাসী বাংলাদেশিদের নামে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন ড. প্রদীপ রঞ্জন কর, আব্দুর রহিম বাদশা, শাহ বখতিয়ার, শাহাদত হোসেন প্রমুখ। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১১ জুন ২০১২-মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার ৭ ধরনের মানবতাবিরোধী অপরাধের মোট ১৭টি অভিযোগে বিশেষ শর্তে জামিনে থাকা আলীমকে অভিযুক্ত করেন চেয়ারম্যান এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। ৯ জুলাই রাষ্ট্রপক্ষের ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উত্থাপনের মাধ্যমে আলীমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামি পক্ষকে এ সময়ের মধ্যে তাদের সাক্ষী তালিকা ও নথিপত্র জমা দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়। এজন্যে সকালে আব্দুল আলীমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তিনি ট্রাইব্যুনালকে বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে শান্তিবাহিনীর সভাপতি ও রাজাকার বাহিনীর কমান্ডার হিসেবে আখ্যায়িত কিরা হয়েছে। যার কোনো অস্তিত্ব নেই।’ আলীম অভিযোগ করে বলেন, ‘বিএনপির মন্ত্রী থাকায় আমার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। জয়পুরহাট থেকে এখন পর্যন্ত আমি ছাড়া অন্য কেউ মন্ত্রী হননি। জয়পুরহাটকে গড়ায় আমার অবদান রয়েছে। তাই জয়পুরহাটের ইট পর্যন্ত আমার পক্ষে কথা বলবে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১২ জুন ২০১২-আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৫ জুলাই তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। বিচারপতির বিরুদ্ধে অবমাননার বক্তব্য দিয়ে আদালতের মর্যাদা, ভাবমূর্তি ও কর্তৃত্ব ক্ষুণ্ন করার অভিযোগে একইসঙ্গে তার বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। মোজাম্মেল হকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সেবিষয়ে তাকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আদালত বলেছেন, ‘পত্রপত্রিকায় দেখা গেছে তিনি রাষ্ট্রপতির কাছে একটি আবেদন করেছেন। ওই আবেদনের বক্তব্য আদালত অবমাননাকর। এটি পত্রপত্রিকায় প্রকাশ করে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন তিনি।’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে অপসারণে দ্রুত সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেন আইনজীবী মোজাম্মেল হক। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৩ জুন ২০১২-ছেলের মৃত্যুর কারণে জায়ামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছে তার পরিবার। বুধবার বিকেলে যথযথ কর্তৃপক্ষের কাছে এ আবেদন করা হয় বলে জানা গেছে। সে মোতাবেক সব কিছু ঠিক থাকলে তার মুক্তি পেতে আগামী বৃহস্পতিবার বেলা ১১টা বেজে যেতে পারে বলে বাংলানিউজকে জানিয়েছেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী। তিনি জানান, বাদ আসর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার বড় ভাই রাফিক বিন সাঈদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ পড়ানোর কথা রয়েছে দেলাওয়ার হোসাইন সাঈদীর। কিছুদিন আগে মায়ের মৃত্যুর পরও প্যারোলে মুক্ত সাঈদী একই স্থানে নামাজে জানাজায় ইমামতি করেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৪ জুন ২০১২-বিনা বিচারে টানা ১১ বছর কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন মো. হারুন নামে এক যুবক। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান এ সংক্রান্ত আদেশ নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে নিয়ে আসেন। পরে এদিন দুপুরে জামিনমানা কারাগারে পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে তাকে জামিনে মুক্তি দেন। মুক্তি পাওয়ার আনন্দের অশ্রু চোখে ধরে রাখতে পারেননি তিনি। দীর্ঘ কারাভোগের পরও মুক্তির পর হারুন আল্লাহর কাছে শুকরিয়া জানান। তাকে মুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে মুক্তি দেওয়ার পর ওখানে উপস্থিত লোকজন তার হাতে নগদ টাকা তুলে দেন। হারুনের মুক্তিতে জেলখানার সবাই খুশি। পিয়ন থেকে শুরু করে অফিসার পর্যন্ত তার পরিচিতি। এ প্রসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগীর মিয়া বলেন, ‘হারুনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বিভিন্ন আইনী প্রক্রিয়া শেষে হারুনকে মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত।’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৫ জুন ২০১২-মাগুরায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে মুক্তি পেলো ১৪ বছরের কিশোরী রনি খাতুন। শুক্রবার দুপুরে এ বাল্যবিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।রনি খাতুন মাগুরা সদর উপজেলার আড়ৃয়াকান্দি গ্রামের ফসিয়ার রহমানের মেয়ে। সে সত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। জেলা মহিলা পরিষদের সভানেত্রী লিপিকা দত্ত বাংলানিউজকে জানান, শুক্রবার মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামে রনি খাতুন নামের ১৪ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করে তার বাবা।এ খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সেখানে গিয়ে বিয়ে বন্ধ করেছি। এ বিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তবিবুর রহমান বাংলানিউজকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট পরিবারটির সঙ্গে কথা বলে তাদেরকে বাল্য বিয়ে বন্ধের জন্য নির্দেশ দেই। পরে কনের পরিবারের সদস্যরা বিয়ে বন্ধ করে দেয়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম 17 Jun 2012 10:10:50 AM Sunday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||