| |||||||||||||
কে সন্তানের অভিভাবক? অভিভাবকত্ব বলতে বোঝায় নিজের দেখাশোনা বা পরিচালনা করতে অপারগ এমন কোনো ব্যক্তিকে বা তার সম্পতির বা উভয়ের তত্ত্বাবধানের ক্ষমতা বা অধিকার। যেমন- নাবালক, উন্মাদ ও অপ্রকৃতিস্থ ব্যক্তিরা নিজেদের দেখাশোনা করতে পারে না। উল্লেখ্য, নাবালক বলতে সেই ব্যক্তিকে বুঝাবে যার বয়স আঠারো বছর পূর্ণ হয়নি। নিরোধ, উন্মাদ বা অপ্রতিস্থদের ক্ষেত্রে বয়সের সীমারেখা প্রযোজ্য নয়। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী অভিভাবকত্ব তিন প্রকার: -সন্তানের অভিভাবকত্ব -সন্তানের সম্পত্তির অভিভাবকত্ব -সন্তানের বিয়ের অভিভাবকত্ব মুসলিম আইনানুযায়ী বাবা হলেন সন্তানের স্বাভাবিক আইনগত অভিভাবক। স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে বা কারও মৃত্যু হলে সাধারণত সন্তানের অভিভাকত্ব নিয়ে মামলা-মোকদ্দমা হয়ে থাকে। সেক্ষেত্রে মা সাত বছর বয়স পর্যন্ত পুত্র সন্তানকে ও বয়:সন্ধিকাল পর্যন্ত কন্যা সন্তানকে কাছে রাখতে পারেন। মায়ের এ অধিকারকে বলে ‘হিজানা’ বা জিম্মাদারিত্ব এবং মাকে বলে জিম্মাদার। কিন্তু মা দ্বিতীয় বিবাহ করলে সন্তানের জিম্মাদারিত্বের অগ্রাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তবে সার্বিক অবস্থা বিবেচনায় যদি কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে ওই সন্তানের ওপর মায়ের জিম্মাদারিত্ব যথার্থ বিবেচিত হয়ে তাহলে আদালত মাকে ওই সন্তানের জিম্মাদার নিয়োগ করতে পারেন। অর্থাৎ দ্বিতীয় বিবাহ করলেই মা সন্তানের ওপর জিম্মাদারিত্ব হারান না। 02 Jul 2012 09:01:53 AM Monday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||