আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

আইনের ভাষায় চুক্তি

মানবাধিকার ডেস্ক


চুক্তির ইংরেজি প্রতিশব্দ contract শব্দটি ল্যাটিন contractum শব্দ থেকে এসেছে। চুক্তি শব্দের একটি অর্থ হচ্ছে একত্রীকরণ। চুক্তি করতে হলে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সমঝোতা বা মতৈক্যের প্রয়োজন হয়। যখন দুই বা ততোধিক ব্যক্তি কোন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সহমত হন তখন তাকে সাধারণভাবে চুক্তি বলা হয়।

তবে আইনগতভাবে চুক্তি হতে হলে সে সাধারণ উদ্দেশ্যকে অবশ্যই বৈধ হতে হবে। কতিপয় ব্যক্তি কোন অসাধু উদ্দেশ্য সাধনের জন্য সহমত হলে আইনের ভাষায় তাকে চুক্তি বলা যাবেনা। আইনের দ্বারা বারিত বা নিষিদ্ধ কোন কাজ করার অভিপ্রায় নিয়ে কোন চুক্তি করা হলে তা আইনের কাছে চুক্তি বলে গৃহিত হবে না।

আমাদের দেশে চুক্তি সম্পর্কিত বিধি বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের দ্বারা পরিচালিত। ১৮৭২ সালের আইনের ২(জ) ধারা অনুযায়ী ’আইন দ্বারা কার্যকর করা যায় এমন সব সম্মতিকে চুক্তি বলা হয়’(an agreement enforceable by law is a contract)। অর্র্থাৎ চুক্তির মাধ্যমে এমন কোন কাজ করা যাবে না যা অন্যকোন আইনে নিষেধ করা হয়েছে। কতিপয় ব্যক্তি চুরি করার জন্য সম্মত হলে তাকে আইনের ভাষায় চুক্তি বলা যাবে না। কারণ, চুরি করা আইনত দ-নীয়, আইনের দ্বারা বারিত।

দেখা যাক, আইনের দৃষ্টিতে সম্মতি বলতে কি বোঝায়। সম্মতির জন্য প্রথমে কোন ব্যক্তিকে কোন প্রস্তাব করতে হবে। অর্থাৎ কোন ব্যক্তি কোন কাজ করার বা কোন কাজ থেকে বিরত থাকার একটি সুনির্দিষ্ট ইচ্ছা প্রকাশ করে অপরের কাছে একটি প্রস্তাব করবেন। এরূপ ইচ্ছা ব্যক্ত করার উদ্দেশ্য হলো সম্মতি আদায় করা। যে ব্যক্তির নিকট প্রস্তাব করা হয় তিনি উক্ত প্রস্তাবে সমর্থন জানালেই তখন সৃষ্টি হয় সম্মতি। অর্থাৎ পারস্পরিক অঙ্গীকার পালনের সম্মতি। আর আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতিই হলো চুক্তি। 

30 Mar 2012   11:00:43 PM   Friday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান