আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

সপ্তাহের আইন

মানবাধিকার ডেস্ক


২৪ মার্চ ২০১২- সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে মামলায় ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পরাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের এক দশকপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও ঐকান্তিকতার ফলে মিয়ানমারের সঙ্গে সমুদ্রের সীমা বিষয়ক মামলায় আমরা জয়লাভ করতে সক্ষম হয়েছি। আশা করছি, ভারতের সঙ্গে মামলায়ও ভালো ফল পাবো আমরা। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৫ মার্চ ২০১২- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাশিমপুর কারাগারে আটক সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর তোলা চাঁদাবাজি ও মারধরের অভিযোগ অসত্য বলে উড়িয়ে দিয়েছে কারাকর্তৃপক্ষ।  রোববার আদালতে এ বিষয়ে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে তা খারিজ হয়ে গেলেও এখানেই থামতে নারাজ সাকা পরিবারের তোল‍া অভিযোগে অভিযুক্ত কারা কর্মকর্তারা। তাই শনিবার কারাফটকে সংঘটিত অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে কারা বিধিমতে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন তারা। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৬ মার্চ ২০১২- সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে আন্তর্জাতিক আদালতের বিচারিক প্রক্রিয়ায় ভারত সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ঢাকা সফররত ভারতীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মঙ্গপতি পল্লম রাজুর মধ্যে সাক্ষাতের পর হাইকমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।  সোমবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে দু’ মন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারত নিজেরাই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আদালতের বিচারিক প্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট।’  গত ১৭ মার্চ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে অভিষেক সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেছিলেন, ‘সমুদ্রসীমা নিয়ে ভারত দ্বিপক্ষীয় আলোচনায় সমাধান খুঁজতে আগ্রহী।’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৭ মার্চ ২০১২- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেছেন, যে কাজ করে তারই সমালোচনা হয়। যে কাজ করে না, তার সমালোচনা হয় না। তিনি মঙ্গলবার ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে শুনানিকালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলীর ক্ষোভমিশ্রিত বক্তব্যের জবাবে এ কথা বলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৮ মার্চ ২০১২- বিরোধীদলীয় নেত্রী তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল চান, কিন্তু তা আর কখনো হবে না। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে। এটা থামবে না।’ বুধবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে ১৪ দলের মহাসমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এ কথা বলেন। 

তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘খালেদা জিয়া দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য নিজের স্বার্থ বিলিয়ে দেন।’ হাসানুল হক ইনু বলেন, `১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করছেন। এ বছর সমুদ্রসীমা জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী আরেকটি দেশ উপহার দিয়েছেন।`বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৯ মার্চ ২০১২- দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনানুগভাবে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেছেন, `দুর্নীতি প্রতিরোধে তথ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য দেশের প্রতিটি জেলায় একটি করে ডিসক্লোজার কেন্দ্র থাকা উচিত। তাহলে জনগণ সব ধরনের তথ্য পাবে। ` বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ে কমিশনের ত্রৈমাসিক মুখপাত্র ‘দুদক দর্পণ’ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৩০ মার্চ ২০১২- আইন, বিচার বিভাগ ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নির্বাচনে সভাপতি পদে সালেহ উদ্দিন (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে মাশহুদুল হক (এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্টের এলআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত। নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট আশরাফ-উল-আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

01 Apr 2012   07:38:51 PM   Sunday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান