| |||||||||||||
পারিবারিক আদালতে মামলা দায়েরমানবাধিকার ডেস্ক ১৯৮৫ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের বিধানাবলি সাপেক্ষে পারিবারিক আদালতের পাঁচটি লিখিত বিষয়ের সঙ্গে সম্পর্কিত বা ওই বিষয়গুলো হতে উদ্ভুত মামলা গ্রহণ, বিচার এবং নিষ্পত্তি করার ও অন্যান্য এখতিয়ার থাকবে। এ বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত বা এ বিষয়গুলো হতে উদ্ভুত কোনো মামলা অন্য কোনো আদালতে বিচারের আওতাভুক্ত হবে না। পারিবারিক আদালত গঠনের পূর্বে স্ত্রী ও সন্তানের ভরণপোষণ মামলা ফৌজদারি কার্যবিধির ৪৮৮ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার নিস্পত্তি হতো। কিন্তু বর্তমানে ফৌজদারি আদালতের এখতিয়ার এই আইন (পারিবারিক আদালত অধ্যাদেশ) দ্বারা ক্ষুণœ করা হয়েছে। পূর্বে অভিভাবক ও প্রতিপাল্য আইনের (গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট) বিষয়গুলো জেলা জজ নিষ্পত্তি করতেন। বর্তমানে এ বিষয়গুলো পারিবারিক আদালতের এখতিয়ারে রয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে ফৌজদারি কার্যবিধির যে সংশোধন করা হয়েছে তাতে ৪৮৮ ধারা বাতিল করা হয়েছে। 08 Jul 2012 12:24:10 PM Sunday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||