| |||||||||||||
দেওয়াল লিখন ও পোস্টার লাগানো আইনমানবাধিকার ডেস্ক দেওয়াল লিখন ও পোস্টার লাগানো আমাদের দেশের যেকোনো কর্মকাণ্ডের একটি স্বাভাবিক পূর্বশর্ত। রাজনৈতিক অথবা ধর্মীয়, সামাজিক অথবা ব্যক্তিগত-যেকোনো কাজের প্রচারনার জন্য দেওয়াল লিখন ও পোস্টার লাগানো একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সদ্য রং করা বা কোনো দেওয়ালে হয়তো পরের দিন সকালেই দেখবেন কেউ কোনো পোস্টার লাগিয়ে দিয়েছে তার ব্যক্তিগত, রাজনৈতিক, বাণিজ্যক বা অন্য কোনো প্রচারণার জন্য। এব্যাপারে কাউকে নিষেধ করলে তার পরিনাম অনেক ক্ষেত্রেই শুভ হয়না। তাই মুখ বুজে সহ্য করা ছাড়া আর কিছুই করার থাকে না। এব্যাপারে সুনির্দিষ্ট কোনো আইনও ছিলনা। এবছরই সরকার দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২ প্রণয়ন করেছে। এ আইনের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু স্থান ব্যতিত অন্যত্র দেওয়াল লিখন বা পোষ্টার লাগানো নিষিদ্ধ ঘোষণা করেছে। দেওয়াল লিখন ও পোস্টার লাগানোর স্থান নির্ধারণ: এ আইনের অধীনে সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ দেওয়াল লিখন বা পোস্টার লাগানোর জন্য প্রশাসনিক আদেশ দ্বারা স্থান নির্ধারণ করে দিতে পারবে। এসব নির্দিষ্ট স্থানেই দেওয়াল লিখন ও পোস্টার লাগানো যাবে। তবে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, উল্লিখিত নির্ধারিত স্থান ব্যতিত অন্য কোনো স্থানে বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে এবং নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে দেওয়াল লিখন ও পোস্টার লাগানো যাবে। অপরাধ ও দণ্ড: কোনো ব্যক্তি আইনের লংঘন করে দেওয়াল লিখন ও পোস্টার লাগালে তার বিরুদ্ধে অন্যূন পাঁচ হাজার টাকা এবং অনূর্ধ্ব দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা যাবে। অনাদায়ে অনধিক পনের দিনের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করা যাবে। পাশাপাশি উক্ত ব্যক্তি তার নিজ খরছে সংশ্লিষ্ট দেওয়াল লিখন বা পোস্টার মুছে ফেলতে বাধ্য থাকবেন। আবার কোন সুবিধাভোগীর অনুকূলে দেওয়াল লিখন ও পোস্টার লাগালে উক্ত সুবিধাভোগীর বিরুদ্ধে অন্যূন দশ হাজার টাকা এবং অনূর্ধ্ব পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা যাবে। অনাদায়ে অনধিক ত্রিশ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করা যাবে। পাশাপাশি উক্ত সুবিধাভোগী তার নিজ খরচে সংশ্লিষ্ট দেওয়াল লিখন বা পোস্টার মুছে ফেলতে বাধ্য থাকবেন। 03 Aug 2012 01:10:58 PM Friday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||