| |||||||||||||
বাতিল চুক্তি অযোগ্য ব্যক্তির চুক্তি: চুক্তি করার নিয়ম-নীতি সমূহ চুক্তি আইনের বিধান অনুযায়ী পরিচালিত হয়। তবে চুক্তি আইনের বিধানমতে সবাই চুক্তি করতে পারেনা। যিনি চুক্তি করেন তার চুক্তি আইনের বিধানানুযায়ী তার কিছু যোগ্যতা থাকতে হবে। ঐ যোগ্যতাগুলো থাকলেই তিনি চুক্তি করতে পারবেন। চুক্তি আইনের ১১ ধারামতে চুক্তি করতে হলে যে কোনো ব্যক্তিকে সাবালক, সুস্থ মস্তিষ্ক ও আইনানুযায়ী চুক্তি সম্পাদনের যোগ্য হতে হবে। আইনানুযায়ী যারা চুক্তি করতে অপারগ তারা চুক্তি করলে তা বাতিল বলে গণ্য হয়। নাবালক, উম্মাদ, দেউলিয়া, ফৌজদারী আদালতে দণ্ডিত ব্যক্তি চুক্তি করতে পারেনা। তাই তারা কোনো চুক্তি করলে তা বাতিল বলে গণ্য হবে। অবৈধ উদ্দেশ্যে কৃত চুক্তি: চুক্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হবে তা অবশ্যই বৈধ হতে হবে। অবৈধ উদ্দেশ্যে করা কোনো চুক্তি বৈধ বলে বিবেচিত হবে না। চুক্তি আইনের ২৩ ধারা অনুযায়ী নিম্ন বর্ত উদ্দেশ্যে কোনো চুক্তি করলে তা বৈধ হবে না: - আইনে নিষিদ্ধ কাজ - প্রচলিত আইন বিরোধী কাজ - প্রতারণামূলক কাজ - নৈতিকতা ও জনস্বার্বিরোধী কাজ - অন্যের শরীর বা সম্পত্তির ক্ষতির উদ্দেশ্যে করা কোনো কাজ ভুল তথ্যে উপর ভিত্তি করে সম্পাদিত চুক্তি: ২০ ধারা অনুযায়ী চুক্তির বিষয়বস্তু সম্পর্ যদি কোন পক্ষ ভুল করে থাকে তবে সে চুক্তি বাতিল বলে গণ্য হবে। যেমন দুপক্ষের মধ্যে একটি গাড়ি বিক্রয়ের চুক্তি হয়। কিন্তু চুক্তি করার সময়ে বা তার আগেই গাড়িটি চুরি হয়ে যায়। যা কোনো পক্ষেরই জানা ছিলনা। কাজেই চুক্তিটি বাতিল। প্রতিদানবিহিন চুক্তি: চুক্তি আইনের ২৫ ধারা অনুযায়ী প্রতিদানবিহিন চুক্তি বাতিল হিসেবে বিবেচনা করা হয়। যদিও এর কিছু ব্যতিক্রম আছে। অসম্ভব কাজ করার চুক্তি: ৫৬ ধারামতে অসম্ভব কাজ করার জন্য কোনো চুক্তি করলে তা বাতিল বলে গণ্য হবে। যে কাজ করা সম্ভব নয় সে কাজ চুক্তির অর্ক্ত হলে সে চুক্তি বাতিল হবে। অনিশ্চয়তার চুক্তি: ২৯ ধারা মতে চুক্তির মধ্যে কোনো ধরনের অনিশ্চয়তা থাকলে তা বৈধ হবে না।চুক্তির উদ্দেশ্যে অবশ্যই নিশ্চিত হতে হবে। উদ্দেশ্য বা ফলাফল যদি অনিশ্চিত হয় তাহলে সে চুক্তি বাতিল হয়ে যাবে। আইনগত ব্যবস্থা গহনে বাধামূলক চুক্তি: ২৮ ধারা অনুযায়ী যে চু্ক্তি দেশের প্রচলিত আইনের অধীনে ব্যবস্থা গহণে বাধা দেয় বা প্রচলিত আইনানুযায়ী অবৈধ তা বাতিল চুক্তি বলে বিবেচিত। বিবাহে বাধামূলক চুক্তি: ২৬ ধারা অনুযায়ী নাবালক বাদে অন্য সকলের বিবাহে বাধামূলক চুক্তি বাতিল।কোনো চুক্তির উদ্দেশ্য যদি কারো বিবাহে বাধা প্রদান হয়ে থাকে তবে সে চুক্তি বাতিল চুক্তি। ব্যবসায় বাণিজ্যে বাধামূলক চুক্তি: ২৭ ধারানুযায়ী ব্যবসায় বাণিজ্যে বাধামূলক চুক্তি বাতিল হয়ে যায়। কারো ব্যবসায় বাণিজ্যে বাধাদানের উদ্দেশ্যে করা কোনো চুক্তি বাতিল চুক্তির অন্তূভূক্ত। বাজিমূলক চুক্তি: ৩০ ধারা অনুযায়ী বাজিমূলক চুক্তি প্রথম থেকেই বাতিল।বাজির ফলাফল অনিশ্চিত। তাই অনিশ্চিত ফলাফলের ওপর ভিত্তি করে কোনো চুক্তি হতে পারেনা। 13 Nov 2012 05:58:17 AM Tuesday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||