আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

সপ্তাহের আইন

মানবাধিকার ডেস্ক


২৮ এপ্রিল ২০১২- মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ প্যারোলে মুক্তি পেয়েছেন।ছোট ভাইয়ের নামাজে জানাজায় অংশ নিতে তাকে প্যারোলে মুক্তির জন্য এর আগে সরকারের তরফে অনুমতি দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দুপুর  ৩টা ২০ মিনিটের  দিকে মুজাহিদ মুক্তি পান বলে তার আইনজীবী ব্যারিস্টার মুন্সী আহসান কবীর নিশ্চিত করেছেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৯ এপ্রিল ২০১২- নানা আইনি জটিলতা শেষে অবশেষে কুষ্টিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৪ বছরের শিশু আরিফুলসহ ভারতীয় ৩ নাগরিক। আদালত ২ মাসের কারাদণ্ড দিলেও তাদের ১১ মাস জেলে থাকতে হয়। শেষে রোববার সকালে কুষ্টিয়ার কারাগার থেকে মুক্তি পান তারা। কুষ্টিয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ও ভারেেতর কমনওয়েলথ হিউম্যান রাইটস  ইনেশিয়েটিভ-এর সহযোগিতায় এ ৩ নাগরিক মুক্তি পেয়েছেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৩০ এপ্রিল ২০১২- মাদক নিয়ে মালদ্বীপে প্রবেশের দায়ে একজন বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সোমবার এ রায় ঘোষণা করা হয়। সুমন মিয়া নামের ওই বাংলাদেশি ২০১০ সালের ১৮ অক্টোবর দোহা হয়ে মালদ্বীপের রাজধানী মালে যান। এসময় তার ব্যাগে ৭৩০ গ্রাম গাঁজা পাওয়া যায়।  শুল্ক বিভাগের দায়ের করা মামলায় তিনি মালদ্বীপের কারাগারে আটক আছেন। তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

০১ মে ২০১২- নানা কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার সারাদেশে মহান মে দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

০২ মে ২০১২- সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের গৌরনদী উপজেলার সন্তান জসিম হাওলাদারের (৩৪) লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সাহায্য ও হস্তক্ষেপ কামনা করেছেন তার শোকাহত পরিবার। ১ মে বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদিআরবের দাম্মামের আবকিত শহরে পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে জসিম নিহত হয়েছেন বলে তার পরিবারকে মুঠোফোনে জানিয়েছেন নিহত জসিমের সঙ্গে একই কক্ষে বসবাসকারী সৌদি প্রবাসী মো. শাহিন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

০৩ মে ২০১২- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: জাবেদ আলী বলেছেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে স্বাধীন। সব চাপের উর্দ্ধে থেকে কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছে।’ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

০৪ মে ২০১২- বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘কিছু সমস্যা আছে’ বলে মন্তব্য করেছেন জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা। দুই দিনের ঢাকা সফরের শেষ মূহুর্তে শুক্রবার দুপুরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে দোভাষীর মাধ্যমে ওকাদা বলেন, ‘এদেশের মানবাধিকার পরিস্থিতিতে কিছু সমস্যা আছে, তবে এটা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

14 May 2012   01:50:11 PM   Monday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান