আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

মানবাধিকার লেখকের জবানবন্দি

মোঃ জাহিদ হোসেন


ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল আমি লেখক হব। যে বিষয়েই পড়ি না কেন বা যে পেশাতেই যাই না কেন আমি তার পাশাপাশি লেখালেখি করবই। দেশের জাতীয় পত্রিকাগুলোতে আমার লেখা ছাপানো হবে, পাঠকরা পড়বে, নিজের চিন্তা চেতনাকে ছড়িয়ে দিতে পারব সাধারণ মানুষের মাঝে এমনটাই ছিল স্বপ্ন।

এক সময় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার সুযোগ পেয়ে যাই। “আমি আইনের ছাত্র”- ভাবতে খুব ভাল লাগত। ইতিমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঘরে লিখালিখি করতাম। ৩য় বর্ষে উঠে গেলাম কিন্তু জাতীয়ভাবে ছাপানোর মত তেমন কোন লেখা আমি তখনও পর্যন্ত প্রস্তুত করতে পারিনি।

বাসায় ইন্টারনেট সুবিধার কারণে আমি প্রায় সময় বাংলানিউজটোয়েন্টিফোর.কম পড়তাম। একদিন দেখি এখানে ‘আইন’ নামে একটা আলাদা বিভাগ রয়েছে । লিংকটা ক্লিক করতেই দেখি ‘আইন ও মানবাধিকার’ নামে সাদা ও চকলেট রঙে সাজানো সুন্দর একটি পেজ।

তখন সেখানে বিভন্ন লেখকের আইন, অপরাধ, মানবাধিকার, বিচার, আদলত নিয়ে লেখাগুলো পড়ে খুব ভাল লাগে। খুব মনোযোগ দিয়ে পড়তাম লেখাগুলো আর আফসোস করতাম “আহারে, আমিও যদি আইন-অধিকার নিয়ে এমন সব লেখা লিখতে পারতাম!”

পরে একদিন আমি হঠাৎ কিছুটা অধ্যয়নের পর ‘বাল্য বিবাহ থেকে আত্মহত্যায় প্ররোচনা ও আইনি বিশ্লেষণ’) নামে একটি আইন বিষয়ক লেখা লিখে ফেললাম আর সেটা পাঠিয়ে দিলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর আইন পাতার মেইল ঠিকানায়।

কিছু দিন পর দেখলাম আমার লেখাটা কোন রকম সম্পাদনা ছাড়াই সম্পূর্ণ ছাপানো হয়েছে। দেখে তো খুশিতে আমি আত্মহারা!

আর আশপাশের সবাইকে বলতে লাগলাম যে অন্তত দেশের নামকরা একটি জাতীয় মিডিয়াতে আমার লেখা প্রকাশিত হয়েছে। এতে আমি আরও নতুন নতুন লেখা লেখার জন্য উৎসাহিত হই।

সেই যে আমার আইন-মানবাধিকার বিষয়ে লেখালেখি শুরু তার পর মাত্র চার মাসের ব্যবধানে আমি একে একে ১২ টি লেখা শেষ করি যার সবগুলোই বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর আইন পাতায় প্রথম প্রকাশিত হয়েছে। এর অনেকগুলো পরে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকাতেও প্রকাশিত হয়।

আর এই ভাবেই আমি হয়ে উঠলাম আইন বিষয়ে একজন নিয়মিত লেখক। এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর আইন পাতার সম্পাদককে, আমার সবগুলো লেখা প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য। যেটা পরোক্ষভাবে আমাকে নিয়মিত একজন লেখক হয়ে উঠতে সাহায্য করছে আর এরপর থেকে এইসব লেখালেখির মাধ্যমে আমার মেধার কিছুটা হলেও পূর্ণতা পাচ্ছে বলে আমি মনে করি।

আরও ধন্যবাদ জানাচ্ছি সেই সব পাঠককে যারা আমাকে নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন লিখতে ও গবেষণা করতে। সর্বশেষে যেটা না বললেই নয় তা হল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর আইন পাতাটি ‘আইন ও মানবাধিকার’ বিষয়ে একটি পরিপূর্ণ পাতা যেখানে মানবাধিকার, মতামত, পাঠক ফোরাম, আইন-উপদেশ, সপ্তাহের আইন, বিচারের বানী ইত্যাদি বিভাগ তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে।

মোঃ জাহিদ হোসেন, শিক্ষার্থী, আইন বিভাগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

03 Jan 2013   07:51:15 AM   Thursday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান