আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

বিবাহ বিচ্ছেদ ও মুসলিম পারিবারিক আইন

মানবাধিকার ডেস্ক


তালাক মুসলিম পারিবারিক আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। মুসলিম পারিবারিক আইন যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে তার মধ্যে তালাক অন্যতম। অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে বিবাহ, খোরপোস, ও যৌতুক ইত্যাদি।

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে উপরোক্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। উক্ত আইনের ৭ ধারায় তালাকের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। 

যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক প্রদান করতে চান তবে তিনি যেকোনোভাবেই তালাক প্রদান বা উচ্চারণ করুক না কেন- তিনি উক্ত ইউনিয়ন বা পৌরসভার চেয়ারম্যান বরাবর এমর্মে একটি লিখিত নোটিস প্রদান করবেন। উক্ত নোটিসের একটি অনুলিপি তার স্ত্রীকে পাঠাবেন। তালাক প্রদানকারী ব্যক্তি যতদ্রুত সম্ভব এ কাজটি করবেন।

যদি কোনো ব্যক্তি এরূপ করতে ব্যর্থ হন তাহলে:-

 -সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা

-দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা

- উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেনন

যদি তালাক প্রদানকারী ব্যক্তি তালাক প্রত্যাহার করে নেন তবে স্বাভাবিকভাবেই উক্ত নোটিসের আর কার্যকারীতা থাকবেনা চেয়ারম্যান নোটিস পাওয়ার পর থেকে নব্বই দিন পার না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবেনা। তালাক প্রদানের সময় যদি স্ত্রী গর্ভবতী থাকে তবে তার গর্ভাবস্থা শেষ হওয়ার পর অথবা তালাক প্রদানের সময় থেকে নব্বই দিন এর মধ্যে যেটি পরে শেষ হবে সেদিন কার্যকর হবে।

চেয়ারম্যান নোটিস পাওয়ার তিরিশ দিনের মধ্যে পক্ষদ্বয়ের মাঝে বিবাদ মীমাংসার লক্ষ্যে একটি আরবিট্রেসন কাউন্সিল গঠন করবেন। তিনি পক্ষদ্বয়ের মধ্যে বিবাদ মিটানোর জন্য সব ধরনের চেষ্টা করবেন। 

কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকই আইনের কোন পরোয়া না করে বিবাহ, যৌতুক, তালাকসহ নানাবিধ আইনের বরখেলাপ করে যাতে করে শুধু আইন ভঙ্গ হয় তা-ই নয়, সামাজিক শান্তি-শৃঙ্খলাও নষ্ট হয়। 

সূত্র: মুসলিম পারিবারিক আইন ১৯৬১

25 Jun 2012   02:10:38 PM   Monday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান