আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

সপ্তাহের আইন

মানবাধিকার ডেস্ক


২১ এপ্রিল ২০১২- বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ তথ্য প্রকাশ করা হলে তা সচেতন নাগরিক তৈরি এবং উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তথ্য খুলে দেওয়ার নীতি গ্রহণ করে এসব প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী তথ্য দিতে পারছে।তথ্য অধিকার আইন ও স্বপ্রনোদিত তথ্য প্রকাশ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা একথা বলেন।কর্মশালায় অংশগ্রহণকারী সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ তথ্য  প্রদান নীতিমালা তৈরির কাজে তাদের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। ইউএসএআইডি প্রগতির অর্থায়নে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এই কর্মশালার আয়োজন করে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 ২২ এপ্রিল ২০১২- অর্থ কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগী সাবেক রেলমন্ত্রী ও বর্তমান দফতরহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সৌমেন সেনগুপ্তকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ এপ্রিল সকাল ১১টায় দুদক কার্যালয়ে গিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। সেনগুপ্ত টেলিকম এবং তাদের অন্যান্য সম্পদের উৎস জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।দুর্নীতি দমন কমিশনের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য জানিয়েছেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৩ এপ্রিল ২০১২- পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আগামী মে মাসের প্রথম সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন। ভারতের সঙ্গে ৬ ও ৭ মে বাংলাদেশের যৌথ কমিশনের বৈঠকের প্রাথমিক সূচি নির্ধারিত হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বাংলানিউজকে এ তথ্য জানান। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৪ এপ্রিল ২০১২- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় করা সাধারণ ডায়রি (জিডি) তদন্তের অগ্রগতি প্রতিবেদন প্রতি ৪৮ ঘণ্টা পরপর আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।এর আগে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপ্লব কিশোর শীল জিডি তদন্তের অনুমতি চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বিষয়টি স্পর্শ কাতর ও গুরুত্বপূর্ণ হওয়ায় তদন্ত করা আবশ্যক। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৫ এপ্রিল ২০১২- পারিবারিক কলহের জের ধরে এসিড মেরে নিজের স্ত্রীকে হত্যার দায়ে সাইদুর রহমান প্রকাশ জিলাল (৪২) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।একই রায়ে আদালত মো. শাহআলম নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ গোলাম সরওয়ার এ রায় ঘোষণা করেছেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৬ এপ্রিল ২০১২- নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ভোলার দৌলতখানের মেঘনায় আটক ৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলুর রহমান এ দণ্ডদেশ দেন।এছাড়া তাদের কাছ থেকে মাছ ধরার ২টি ট্রলার জব্দ করা হয়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৭ এপ্রিল ২০১২- নাটোর সদরে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বাবা জামাল উদ্দিনকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত জামাল উদ্দিন পেশায় কৃষক।তিনি তার মেয়ে স্থানীয় চন্দ্রকলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তারকে (১৪) ২২ বছর বয়স দেখিয়ে নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া গ্রামের মিলন হোসেনের সঙ্গে কয়েক দিন আগে বিয়ে দেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

02 May 2012   12:41:33 PM   Wednesday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান