আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

দলিল নিবন্ধন না করার ফলাফল

মানবাধিকার ডেস্ক


আমরা আমাদের জীবনের নানা প্রয়োজন মেটাতে বিভিন্ন সময়ে অপরের সাথে কোন না কোন বিষয়ে চুক্তিবদ্ধ হই, লেনদেন করি বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ। সমাজবদ্ধ মানুষের এটি একটি সহজাত কর্মকান্ড। এগুলোকে চাইলেই আমরা এড়াতে পারিনা।

আবার চুক্তি বা লেনদেন করতে গিয়ে বিভিন্ন সময়ে আমরা সমস্যারও সম্মুখিন হই। চুক্তি নিয়ে সৃষ্টি হয় নানা ধরনের জটিলতা।

এ বিষয়গুলোকে আরো সহজতর ও নির্ভরযোগ্য করতে আইন প্রণিত হয়েছে। আইনের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সম্পাদিত চুক্তি ও লেনদেনকে আরো কার্যকর করে তুলতে পারি। এড়াতে পারি নানা ধরনের অযাচিত জটিলতা।

দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন এমন একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের অনেক লেনদেনই স্থায়ী ও  নির্ভরযোগ্য করে তুলতে পারি।

১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইন বেশকিছু দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে।

যেসব দলিলপত্রের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সেগুলো যদি রেজিস্ট্রেশন না করা হয় তবে তার অনেক ক্ষেত্রেই কোন আইনগত ফলাফল থাকেনা। তার বাস্তব প্রয়োগ করাও কঠিন বা ক্ষেত্র বিশেষে অসম্ভব হয়ে দাঁড়ায়।
 
যেসব দলিলপত্রের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সেগুলো যদি রেজিস্ট্রেশন না করা হয় তবে তার আইনগত ফলাফলগুলো নিম্নরুপ:-
-    দলিলে বর্ণিত স্থাবর সম্পত্তিতে এর কোন প্রভাব পড়েনা। অর্থাৎ দলিলটির তেমন কোন আইনগত কার্যকারীতা থাকেনা।
-    পোষ্যগ্রহণ করতে ক্ষমতা প্রদান করবে না।
-    উক্ত সম্পত্তির কোন লেনদেন অথবা উক্ত ক্ষমতা প্রদান সম্পর্কে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না।

কাজেই যে সব দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। অন্যথায় নানা ধরনের আইনগত সমস্যা হতে পারে। এসব আইনগত সমস্যা এড়িয়ে চলতে আমাদের উচিৎ যেসব দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তা রেজিস্ট্রেশন করা।

06 Sep 2012   02:37:02 AM   Thursday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান