| |||||||||||||
জাতীয় সংসদ ও রাষ্ট্রপতিমানবাধিকার ডেস্ক আমাদের জাতীয় সংসদ একটি এক-কক্ষ বিশিষ্ট আইনসভা। রাষ্ট্রপতি ও এক-কক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে বাংলাদের পার্লামেন্ট গঠিত। কিন্তু সব দেশের সংসদই এক-কক্ষ বিশিষ্ট নয়। পৃথিবীর অনেক দেশের আইনসভা দুই বা তিন কক্ষ বিশিষ্ট। কক্ষ বলতে মূলত সংসদের পৃথক দায়ীত্বসম্পন্ন বিভাগকে বোঝায়। আমাদের পার্শ্ববতী দেশ ভারতে কেন্দ্রীয় আইনসভার তিনটি অবিচ্ছেদ্য অঙ্গ রয়েছে। সেখানে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা-এই তিনটি বিভাগ নিয়ে আইনবিভাগ গঠিত। ভারতের মতো আমাদের দেশেও রাষ্ট্রপতি সংসদের একটি অপরিহার্য অংশ। আমাদের দেশে অনেক সময় তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে সংসদ থেকে পদত্যাগ করেন। তাই তিনি আর সংসদ সদস্য হিসেবে বিবেচিত হন না। কিন্তু সংসদের বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। রাষ্ট্রপতির ভূমিকা সংবিধান ও রাষ্ট্রের কাঠামো অনুযায়ী পরিচালিত হয়। রাষ্ট্রপতি ও সংসদীয় শাসন ব্যবস্থায় তার ভূমিকাও ভিন্ন। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় প্রেসিডেন্ট সংসদের কোনো অঙ্গ বা সদস্য থাকেন না। যেমন, মার্ন প্রেসিডেন্ট কংগ্রেসের কোন অঙ্গ নন। কারন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী একই ব্যক্তি রাষ্ট্রপতি (শাসন বিভাগ)ও আইনবিভাগের সদস্য হতে পারেন না। এ কারণে, মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অধিবেশন আহবান, স্থগিতকরণ বা ভেঙ্গে দিতে পারেন না। কংগ্রেসের কোন আইন পাশ করার জন্য তার অনুমোদন জরুরী বিষয় নয়। রাষ্ট্রপতি কোনো আইনে ভেটো প্রদান করলেও কংগ্রেস সে ভেটোকে বাতিল করে দিতে পারে। কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিকে আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ হিবেবে বিবেচনা করা হয়। কারণ তিনি সংসদ আহবান, স্থগিত ও প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে তা ভেঙ্গেও দিতে পারেন। তার সম্মতি ব্যতিত কোন বিল আইনে পরিনত হয়না। তিনি সম্মতি না দিলে কোন অর্বিল বা বাজেঠ পার্লামেন্টে উত্থাপনও করা যায়না। আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভূমিকাও সে রকম। তিনি সংসদ আহবান, স্থগিত ও ভেঙ্গে দিতে পারেন। তবে সকল কাজেই (প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতিত) তিনি প্রধান মন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করে থাকেন। 17 Aug 2012 03:47:56 PM Friday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||