আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

সপ্তাহের আইন

মানবাধিকার ডেস্ক


২৫ ফেব্রুয়ারি ২০১২- একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে কাউকে অবৈধভাবে আটক রাখা হয়নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। ২০১১ সালের ২৩ নভেম্বর জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সরকারের কাছে যুদ্ধাপরাধ বিষয়ক পাঠানো একটি চিঠির জবাবে তিনি এ কথা বলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৬ ফেব্রুয়ারি ২০১২- কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ‘কথিত মাজার’ গড়ে ওঠা এবং সেখানকার কর্মকাণ্ড নিয়ে পরস্পর বিরোধী কথা-বার্তা শোনা গেছে। স্থানীরা বলছেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসার নামে দুর্ধর্ষ আসামিরা এখান থেকে স্বজন এবং সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করতো। আর ভক্তরা বলছে, এটি ওলি-আউলিয়ার মাজার। উচ্চ আদালতের নির্দেশের পর শনিবার গণপূর্ত বিভাগ শহীদ মিনারের পাশে সাধারণ একটি কবর ঘিরে অবৈধভাবে গড়ে ওঠা মাজারের স্থাপনা ভেঙে ফেলেছে। তবে কবর এবং মসজিদটি ভাঙা হয়নি। প্রাচীর দিলে সৌন্দর্য্য বাড়বে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৭ ফেব্রুয়ারি ২০১২- চট্টগ্রামের আনোয়ারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কোনও ধরণের কার্যক্রম না চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে মানবাধিকার সংগঠনের দায়ের করা রিটের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন আদালত।  অ্যাটর্নি জেনারেল অসুস্থ থাকায় সোমবার শুনানির জন্য এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। এসময় আদালত দুই সপ্তাহ সময় দিয়ে বলেন, এ সময়ের মধ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৮ ফেব্রুয়ারি ২০১২- সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের অতি দ্রুত আইনের আওতায় আনা এবং হত্যার কারণ নির্ণয়ে সরকারের প্রতি দুই সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। এ মর্মে নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে  বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ রুল জারি করেন। মঙ্গলবার সকালে হাইকোর্টে  জনস্বার্থে রিটটি দাখিল করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 ২৯ ফেব্রুয়ারি ২০১২ - জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় আনতে সংসদে পৃথক দু’টি বিল পাস হয়েছে। বুধবার ‘স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২’ এবং ‘মেম্বারস অফ পার্লামামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২’ শিরোনামে বিল দু’টি সংসদে পাসের প্রস্তাব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। পরে দুটি বিলই কণ্ঠভোটে পাস হয়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

০১ মার্চ- ২০১২- স্পিকার, ডেপুটি স্পিকার ও এমপিদের পরে এবার প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বেতন এবং পারিতোষিক করের আওতায় আনতে দুটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ এবং মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ বিল দুটি সংসদে উত্থাপন করে সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত  ন্ত্রী মতিয়া  চৌধুরী। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

০২ মার্চ- ২০১২- সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী শনিবার তাদের প্যানেল ঘোষণ‍া করবে বলে জানা গেছে। আগামী ২১ ও ২২ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

03 Mar 2012   12:05:04 PM   Saturday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান