| |||||||||||||
সপ্তাহের আইনমানবাধিকার ডেস্ক ৭ এপ্রিল ২০১২- সিলেটের ঘটনায় সরকার ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দেশের আর কোনো কারাগার পরিদর্শন করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন মানববাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। শনিবার বেলা ১১টায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বগুড়া হোটেল সিয়েস্তায় আয়োজিত মানবাধিকার বিষয়ে আঞ্চলিক সম্মেলন-২০১২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রতিজ্ঞা করেন। ৮ এপ্রিল ২০১২- স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “আসুন, আগামী নির্বাচনের আগে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই।” রোববার দুপুরে মিরসরাই উপজেলা চত্বরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ৯ এপ্রিল ২০১২- বাগেরহাটে স্ত্রীকে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার দায়ে স্বামীসহ ৩ জনের যাকজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ আবুল বাসার মুন্সী এ রায় দেন।একইসঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাস কারা ভোগের নির্দেশ দেন।বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১০ এপ্রিল ২০১২- যৌন হয়রানির দায়ে মাগুরায় অসীম মণ্ডল (১৮) নামে এক যুবকের ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বাড়ি সদর উপজেলার রামনগর গ্রামে।এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি দায়ে মঙ্গলবার সন্ধ্যায় এ সাজা দেওয়া হয়।বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১১ এপ্রিল ২০১২- পরিবেশ দূষণ ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে প্রতারণার অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ডাইং কারখানা প্যাসিফিক ফাইবার কর্পোরেশনকে ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বুধবার পরিবেশ অধিদপ্তর ওই কারখানায় আকস্মিক এক অভিযান চালায়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১২ এপ্রিল ২০১২- স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। কোনো অপশক্তিই এ বিচার কাজ রুখতে পারবে না।’ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জুড়ীর কলেজ রোডে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত তদন্ত কেন্দ্র ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৩ এপ্রিল ২০১২- বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আনিস সভাপতি ও জলিল সম্পাদক নির্বাচিত হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ও সতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. আনিসুর রহমান সভাপতি ও অ্যাডভোকেট আব্দুল জলিল সম্পাদক নির্বাচিত হয়েছেন।বাংলানিউজটোয়েন্টিফোর.কম 22 Apr 2012 10:58:12 AM Sunday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||