আইন ও মানবাধিকার
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং কোন রকমের বৈষম্য ছাড়াই সকলে আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
প্রচ্ছদ মতামত মানবাধিকার বিশেষ প্রতিবেদন বই পরিচিতি সপ্তাহের আইন নোটিস বোর্ড

বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা দায়ের

মানবাধিকার ডেস্ক


সিভিল মোকদ্দমার মধ্যে বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা অত্যন্ত ‍গুরুত্বপূর্ণ। আদালতে প্রতিবছর যেসব মামলা দায়ের করা হয় তার একটি বড় অংশ হলো জমি-জমা বিষয়ক মোকদ্দমা। 

বাটোয়ারা মোকদ্দমা প্রকৃতিভেদে বিভিন্ন সময় জটিল আকার ধারণ করে। ঘোষণামূলক ডিক্রির প্রার্থনাসহ বাটোয়ার যাচাই করতে হলে তা বেশ জটিল আকার ধারণ করে।

আবার, অস্থাবর সম্পত্তি এবং ব্যবসাকেও বাটোয়ারা করতে হলে সে মামলা আরো জটিল হয়ে দাঁড়ায়।

যাইহোক, বাটোয়ারা মোকদ্দমা দায়ের করতে হলে ও আদালতের মাধ্যমে সমস্যার সমাধান করতে হলে নিম্নোক্ত কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে:

-বাদী ও বিবাদী/বিবাদীগণ কীভাবে সম্পত্তিতে সহ-শরীক হবে তা বর্ণনা করতে হবে।

-যে সম্পত্তি বন্টন করা হবে তার মূল অথবা আসল মালিক পূর্বে কে ছিল তা উল্লেখ করতে হবে।

-মূল মালিকের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তিকে মোকদ্দমার তফসিলভূক্ত করতে হবে।

- সকল সহ-শরীকগণকে পক্ষভূক্ত করতে হবে।

-বাদী বিবাদীগণের নিকট এজমালী সম্পত্তির বন্টন যাচাই করেছেন মর্মে উল্লেখ করতে হবে।

-বাদী দখলে না থাকলে এডভালোরেম অংশে কোর্ট ফিস প্রদান করতে হবে এবং কোর্ট ফিস এবং জুরিসডিকশনের তা উল্লেখ করতে হবে।

-অস্থাবর সম্পত্তির বন্টন যাচাই করলে উক্ত সম্পত্তির তালিকা তফসিলভূক্ত করতে হবে।

-ব্যবসার আয়-ব্যয়ের বন্টন যাচাই করলে ভবিষ্যতে এডভালোরেম কোর্ট ফিস প্রদান করা হবে মর্মে প্রতিশ্রুতি প্রদান করতে হবে।

- প্রার্থনার অংশ খুবই ব্যাপক হতে হবে।

উপরোক্ত বিষয়গুলো লক্ষ্য করে আদালতে বাটোয়ারা মোকদ্দমা দায়ের করতে হবে।

25 Aug 2012   10:52:47 PM   Saturday
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-

মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com

আপনার মতামত দিন

নাম:
ইমেইল:
মন্তব্য:

সর্বশেষ ২৪

প্রচ্ছদ মতামত মানবাধিকার আইন-উপদেশ বিশেষ প্রতিবেদন বিচারের বানী বই পরিচিতি পাঠক ফোরাম সপ্তাহের আইন নোটিস বোর্ড
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ইমেইল: humanrights@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম      এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
© 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত      একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান