| |||||||||||||
টর্ট আইনমানবাধিকার ডেস্ক টর্ট শব্দটি ল্যাটিন tortum থেকে এসেছে। Tortum শব্দের অর্থ বাঁকা। বাংলা ভাষায় এর কোনো যথার্থ আইনি প্রতিশব্দ বের হয়নি। তাই সাধারণত একে ’দেওয়ানী ক্ষতি’, কেউ ’নিমচুক্তি’ কেউবা ব্যক্তিগত অপকার হিসেবে অভিহিত করে থাকে। তবে বাংলাতেও টর্ট হিসেবেই বেশি প্রচলিত। টর্ট আইনের বিকাশ প্রধানত বিভিন্ন মামলার সিদ্ধান্ত থেকেই। রোমান আইনে এর উৎপত্তি হলেও বিকাশ সাধন হয় ব্রিটিশ কমন ল’র মাধ্যমে। টর্টকে আইন না বলে মূলত বিভিন্ন আইনের মূলনীতি বলাই ভালো। কতিপয় নীতি ও ন্যায়বিচারের মূলনীতি এবং সেই সাথে বিচারকের বিবেচনার ওপর এ আইনের প্রয়োগ নির্ভর করে। কথায় ও কাজে কারো ক্ষতি না করা- Alterium non leadere এই প্রাচীন রোমান প্রবাদটিই টর্ট আইনের মূলনীতি। অর্থাৎ কোনো নাগরিক তার কথা, কাজ ও ব্যবহার দিয়ে অপরের কোনো ক্ষতি করলে তিনি টর্ট আইন ভঙ্গ করছেন। নিজের অধিকার আদায়ের জন্য অপরের কোনো ক্ষতি করা যাবেনা। টর্টের মাধ্যমে ব্যক্তি বিশেষের অধিকার খর্ব করা যার ফলে ক্ষতিগ্রস্ত পক্ষ মামলার সাহায্যে ক্ষতিপূরণ আদায়ের অধিকার পেয়ে থাকে। কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকা যার ফলে অপরের কোনো ক্ষতি হয়-তাই টর্ট। টর্টের কোনো বিধিবদ্ধ আইন নেই। কিন্তু তারপরও পৃথিবীর উন্নত দেশগুলোতে এ আইনের প্রয়োগ ও বিস্তার অনেক ব্যাপক। যদিও আমাদের দেশে এ আইনের প্রয়োগ নেই বললেই চলে। তবে এ আইনের বেশকিছু মূলনীতি ও টর্টের অর্ন্তভূক্ত কিছু বিশেষ আইন আমাদের দেশে প্রয়োগ হয়ে থাকে। 02 Apr 2012 02:44:50 PM Monday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||