| |||||||||||||
আত্মরক্ষা কি মহাপাপ?মানবাধিকার ডেস্ক আত্মরক্ষার অধিকার মানুষের স্বীকৃত একটি অধিকার। পৃথিবীর সব দেশের আইনেই আত্মরক্ষার অধিকার স্বীকৃত। আমাদের দেশেও আত্মরক্ষার অধিকার বিভিন্ন আইনের অধীনে স্বীকৃত একটি অধিকার। বাংলাদেশ দ-বিধির ৯৬-১০৬ ধারায় আত্মরক্ষার অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ-বিধিতে আত্মরক্ষার ধারণা, সীমা ও ক্ষেত্র সম্পর্কে সাধারণভাবে বর্ণনা করা হয়েছে। ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোন কিছুই অপরাধ নয়। অর্থাৎ আত্মরক্ষা একজন মানুষের অধিকারতো বটেই অধিকন্তু আত্মরক্ষা করতে গিয়ে যদি কোনো কার্য করে থাকে তবে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা যাবেনা। এই ধারাতে একই সাথে আত্মরক্ষার অধিকার নিশ্চিৎ করার সাথে সাথে সেই অধিকার প্রয়োগকালে যদি কোন কার্য হয়ে থাকে তবে তাকে অপরাধ হিসেবে গণ্য করা যাবেনা। যদি কোনো ব্যক্তি কাউকে আক্রমন করে তবে তার অধিকার রয়েছে উক্ত ব্যক্তির আক্রমন থেকে নিজেকে রক্ষা করার। এক্ষেত্রে যদি আক্রমনকারী আহতও হয়ে থাকে তবে সে জন্য আত্মরক্ষাকারীকে দোষী হিসেবে গণ্য করা যাবেনা। ৯৯ ধারায় আত্মরক্ষার অধিকারের কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেসব শর্ত সাপেক্ষে যেকোনো ব্যক্তি তার দেহ ও সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে। এ থেকে বোঝা যায় যে আত্মরক্ষার অধিকার কেবল নিজ দেহ বা শরীরে কোনোরূপ ক্ষতি থেকেই নিজেকে রক্ষা নয়, বরং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আতœরক্ষা প্রযোয্য। একইভাবে (৯৭ ধারা) প্রতিরক্ষার অধিকার কেবল নিজের দেহ ও সম্পত্তি রক্ষা করার মধ্যেই সীমাবদ্ধ নয়, অপরের দেহ ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করে তবে তাকে আক্রমণের হাত থেকে বাঁচানোও আত্মরক্ষার অধিকারের মধ্যে অর্ন্তভূক্ত। তবে আত্মরক্ষার জন্য যে শক্তি প্রয়োগ করা হবে তা কখনোই প্রয়োজনের চেয়ে বেশি হবেনা। 20 Jun 2012 11:14:24 AM Wednesday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||