| |||||||||||||
আইনানুযায়ী ব্যবহার লাভের অবিচ্ছেদ্য অধিকারওলি মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী একজন নাগরিকের দায়িত্ব হচ্ছে আইন মেনে চলা । তবে, শুধু আইন মানাই যথেষ্ট নয়। শৃঙ্খলা রক্ষা করে চলাও নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে। নাগরিকের কর্তব্য সম্পর্কে সংবিধানের অনুচ্ছেদে বর্ণিত আছে ”সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।” নাগরিক তথা জনগণের সেবার জন্যই প্রধানত: সরকারী কর্মচারীদের নিযুক্তি। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিরা বিশেষ করে আইন শৃংখলা রক্ষায় নিয়োজিতরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনীয় সেবা দিতে অপরাগতা প্রকাশ করেন। কিন্তু সংবিধানে সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে অনুচ্ছেদের পরবর্তী অংশ ২১(২) বলা হয়েছে, ”সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।” ভারতীয় সিভিল সার্ভিস সম্পর্কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার ডিসকভারি অব ইণ্ডিয়া গ্রন্থে লিখেছেন, The ICS was neither Indian, nor civil, nor a service।” একসময় ইনডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণরাই বাংলাদেশ তথা ভারতবর্ষ শাসন করতেন। কালের পরিক্রমায় ইনডিয়ান সিভিল সার্ভিস দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাকিস্তান সিভিল সার্ভিস হয়ে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস। কিন্তু, নাগরিক এবং সেবার বিষয়টি হতে বহু যোজন দূরে এখনো অবস্থান এই পেশার কর্তাব্যক্তিরা থেকে শুরূ করে অধ¯তনদের বেশীরভাগের।তবে আইনযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ শুধু বাংলাদেশের নাগরিকদের নয়, সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তিদের অধিকারও বটে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, ”আইনুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ যে কোন স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষত: আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যাহাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।” সউদী কুটনীতিক খালাফ থেকে শুরু করে অনেক দেশি-বিদেশি নাগরিকদের জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম এবং সম্পত্তির প্রতিরক্ষায় গৃহীত উদ্যোগ ব্যর্থ প্রমাণিত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ যখন ইলিয়াস আলীর নিখোঁজ হওয়াকে কেšদ্র করে সংঘটিত ঘটনাবলীকে বিবেচনায় নিয়ে বাংলাদেশে গুম হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের উদ্বেগের কথা জানিয়েছে, তার আগেই বুড়িগঙ্গা নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই মানবাধিকার সংস্থাটি ট্রেড ইউনিয়নের এক নেতার হঠাৎ নিরুদ্দেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। কয়েকদিন পর তার লাশ পাওয়া যায়।সরাসরি যাদের নাম হিউম্যান রাইটস ওয়াচ নিরুদ্দেশদের তালিকার মধ্যে উল্লেখ করেনি, তাদের মধ্যে চৌধুরী আলম থেকে হাল আমলের সিলেটের ছাত্রদল নেতা দিনারও রয়েছেন। নিখোঁজ হওয়া এসব নেতার আত্মীয়-স্বজনরা আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর দিকে আংগুল তুললেও, সরকার তা স্বীকার করতে নারাজ। জীবন এবং ব্যক্তি-স্বাধীনতার অধিকার থেকে কোন নাগরিককে বঞ্চিত করা যাবেনা। সংবিধানের ৩২ অনুচ্ছেদে বলা হয়েছে, ”আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি-স্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না”। কলুষিত রাজনৈতিক অতীতের দোহাই দিয়ে যেকোন নাগরিককে আইনের আশ্রয়লাভ থেকে বঞ্চিত করা গণতন্ত্রের বিকাশের স্বার্থেই পরিতাজ্য। ওলি মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী একজন মানবাধিকারকর্মী। তথ্যসূত্র: ১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ২. ’সোজা কথা’ শেষে আদালতের পথে রতন;http://www.banglanews24.com/detailsnews.php?nssl=e61aa34d4fdadea6be28371410ba224a&nttl=20120430104456108184 30 Apr 2012 08:25:59 PM Monday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||