| |||||||||||||
সপ্তাহের আইনমানবাধিকার ডেস্ক ১০ মার্চ ২০১২- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বাল্যবিয়ে সমাজে গ্রহণযোগ্য নয়। বাল্যবিয়ে রেজিস্ট্রি না করতে কাজীদের নির্দেশনা দেয়া হয়েছে। বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে সংশ্লিষ্ট কাজীর লাইসেন্স বাতিল হবে। বর-কনের বয়স সঠিকভাবে নিরূপণে সহযোগিতা করে সমাজ থেকে বাল্যবিয়ে দূরীকরণে এগিয়ে আসতে তিনি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১১ মার্চ ২০১২- তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ‘চল চল ঢাকা চল’ কর্মসূচির আগের দিন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়ে বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার আর কোনও সুযোগ নেই।’ রোববার আইনমন্ত্রী ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ড. দিরাজুর রহমান খান রচিত ‘আওয়ামী লীগের ইতিহাস ১ম খণ্ড’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১২ মার্চ ২০১২- দেশের বিভিন্ন কারাগারে হাজতি মায়েদের সঙ্গে থাকা শিশুদের পুষ্টিকর খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় কি সুবিধা দেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে শিশুদের মৌলিক অধিকার রক্ষা না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইজিকে (প্রিজন) রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৩ মার্চ ২০১২- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রপক্ষকে যথাযথ প্রস্তুতি নিয়ে অভিযোগের সমর্থনে যুক্তি উপস্থাপনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ছিল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের সমর্থনে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের ধার্য দিন।বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৪ মার্চ ২০১২- সাভারের আমিনবাজারে গণপিটুনিতে নিহত ছয় ছাত্রের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন একমাসের মধ্যে আদালতে দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২১ মার্চের মধ্যে ছয়ছাত্র হত্যার ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে বলা হয়েছে। বুধবার সিআইডির মামলা তদন্তের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার পর শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৫ মার্চ ২০১২- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (এসইসি) ৯ কর্মকর্তার নিয়োগকে উদ্বৃত্ত ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারি করা নির্দেশনাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই আদেশে ওই ৯ ব্যক্তিগত কর্মকর্তার মধ্যে থেকে চাকরি বিধি মোতাবেক ২৫ শতাংশ হারে সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৬ মার্চ ২০১২- সুপ্রীমকোর্টবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন- ‘স্বাধীন দেশে পুলিশ জনগণের ওপর গুলি চালায় এটা খুবই দুঃখজনক।’ তিনি আরও বলেন- ‘২৯ জানুয়ারি চাঁদপুরে পুলিশ কেনো শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে তা দেশবাসী জানতে চায়। স্বাধীন দেশে পুলিশ জনগণের জানমাল রক্ষার পরিবর্তে জনগণের ওপর গুলি চালাবে এটা হতে পারে না।’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম 19 Mar 2012 03:44:22 PM Monday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||