| |||||||||||||
দেনমোহর বলতে কী বোঝায়মানবাধিকার ডেস্ক দেনমোহর মুসলিম বিবাহের একটি অপরিহার্য শর্ত। মুসলিম আইন অনুযায়ী দেনমোহর স্বামীর প্রতি স্ত্রীর অধিকার ও স্বামীর অবশ্য কর্তব্য। মুসলিম আইনানুযায়ী দেনমোহর দুই প্রকার। তাৎক্ষণিক বা ম’ুয়াজ্জল এবং বিলম্বিত বা মু’অজ্জল। তাৎক্ষণিক দেনমোহর চাওয়ামাত্র বা বিবাহের সময়েই পরিশোধ করতে হয় ও বিলম্বিত দেনমোহর বিবাহ পরবর্তী যেকোন সময়ে পরিশোধ করলেই চলে। তবে মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের পরে এই দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হয়। আমাদের দেশে প্রচলিত ধারণা রয়েছে যে তালাকের পরে দেনমোহর দিয়ে দিতে হয়। কিন্তু ধারণাটি সঠিক নয়, কারণ দেনমোহর বিবাহের শর্ত, তালাকের নয়। বিবাহ বিচ্ছেদ হোক বা না হোক দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হয়। সাধারণত আমাদের দেশে বিবাহের জন্য খুব কম ক্ষেত্রে দেনমোহর প্রদান করা হয়। বর পক্ষের বিবাহের খরচ দেনমোহর হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিক দেনমোহর উসুল করা হয়, যাকিনা একজন নারীকে তার দেনমোহরের অধিকার থেকে বঞ্চিত করার নামান্তর। আর বাকি যে অংশ বিলম্বিত হিসেবে দেখানো হয় তা আর তার (নারীর) বিবাহকালীন সময়ে কোনো দিনই পাওয়া হয়না। কোন কারণে বিবাহ বিচ্ছেদ বা তালাক হয়ে গেলেই তা দেয়ার প্রশ্ন আসে। সে কারণেই তালাকের সময়ে দেনমোহর দেয়ার কথা ওঠে। এভাবে একজন নারীর তার দেনমোহর থেকে বঞ্চিত হয়। মুসলিম আইন অনুযায়ী এটি তার অধিকার, কোন দান নয়। সাধারণত বিবাহ সম্পাদন কালেই দেনমোহর ধার্য ও নিকাহনামায় লিখিত হয়ে থাকে। দেনমোহরের একটি অংশ বিবাহ সম্পাদনকালেই তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হয় আরেকটি অংশ বিবাহ পরবর্তী যেকোন সময়ে প্রদান করলেই চলে। যদি তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করা না হয়ে থাকে তবে বিবাহ বিচ্ছেদের পরে উভয় প্রকার দেনমোহরই পরিশোধ করতে হবে। নিকাহনামায় দেনমোহর সংক্রান্ত বিধানগুলো নিম্নরূপ: 20 Mar 2012 09:48:36 AM Tuesday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||