| |||||||||||||
সপ্তাহের আইনমানবাধিকার ডেস্ক ৩১ মার্চ ২০১২- নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করার দায়িত্ব শুধু সরকারের নয়, এজন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ শুক্রবার রাত ১০টায় নড়াইল শহরের উৎসব কমিউনিটি সেন্টারে জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ০১ এপ্রিল ২০১২- ঢাকার বিভক্ত দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৪ এপ্রিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এ দিনই ডিসিসি উত্তর এবং ডিসিসি দক্ষিণের নির্বাচনের তফসিল ও নির্বাচনের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ০২ এপ্রিল ২০১২- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর গেজেট আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হচ্ছে।আইন মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ০৩ এপ্রিল ২০১২- তথ্য অধিকার আইনের আওতায় তথ্য কমিশনে আজ মঙ্গলবার ২০১২ সালের প্রথম শুনানি অনুষ্ঠিত হয় এবং তথ্যপ্রার্থীকে নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্যপ্রদানের নির্দেশসহ মোট ৬টি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়। শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রদূত (অব.) মোহাম্মদ জমির, তথ্য কমিশনার এম এ তাহের ও অধ্যাপক ড. সাদেকা হালিম। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ০৪ এপ্রিল ২০১২- মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব ও বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা বার এসোসিয়েশনের সদস্য এডভোকেট শাহানুর ইসলামকে মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর ইউসুফ শারীরিকভাবে লাঞ্চিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শাহানুর ইসলাম বাংলানিউজকে জানান, ঘুষ গ্রহণ, নির্যাতন ও নির্যাতন পরর্বর্তী অবহেলায় মৃত্যুর অভিযোগে নওগাঁ জেল সুপারিনটেন্ডেন্ট, জেলার ও বদলগাছী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৯ কারা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য তাকে হুমকিও দেওয়া হয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ০৫ এপ্রিল ২০১২- ঢাকা আইনজীবী সমিতির ২০১২-২০১৩ সালের প্রায় ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন ৩৭ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ২৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। যা গত বছরের বাজেটের চেয়ে ২ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ২২৪ টাকা বেশি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ০৬ এপ্রিল ২০১২- ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো গাফলতি সহ্য করবে না নির্বাচন কমিশন (ইসি)। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিদের এ কথা জানিয়ে দিয়েছে ইসি। ৪ এপ্রিল নির্বাচন কমিশন কার্যালয়ে এ নির্বাচন উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। বাংলানিউজটোয়েন্টিফোর.কম 08 Apr 2012 05:13:34 PM Sunday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ humanrights@banglanews24.com সর্বশেষ ২৪
|
||||||||||||
| |||||||||||||
| |||||||||||||