শিশুর যত অধিকার
মানবাধিকার ডেস্ক
আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আইন যথাযত গুরুত্বারোপ করেছে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ তাদের মধ্যে অন্যতম। এই সনদে মোট ৫৪ টি ধারা রয়েছে। এর মধ্যে ৪১টি ধারাতে শিশুদের বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে এবং বাকী ১৩ টি ধারাতে অধিকারগুলো সংরক্ষণ ও বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক ভূমিকার বিষয়টি আলোচিত হয়েছে। অধিকারগুলোর সংক্ষিপ্তসার নিম্নে দেয়া হলো:
- ১৮ বছরের নীচের প্রতিটি মানব সন্তানই শিশু। তবে ভৌগোলিক অবস্থানভেদে বিভিন্নদেশে শিশুর বয়সসীমা বিভিন্ন হতে পারে।
- ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র, ভাষা নির্বিশেষে প্রতিটি শিশু মর্যাদায় ও অধিকারে সমান।
- প্রতিটি শিশুর বিকাশের জন্য পিতামাতা ও পারিবারিক সাহচর্য থাকার অধিকারী।
- শিশুর অধিকার রক্ষায় শিশুর সর্বোত্তম স্বার্থই প্রধান বিবেচ্য।
- প্রতিটি শিশু নাম ও জাতীয়তা লাভের অধিকারী।
- কোনো শিশু বা তার পিতামাতা পারিবারিক পূণর্র্র্মিলনের উদ্দেশে যে কোনো দেশ ত্যাগ করার ও নিজের দেশে প্রবেশ করার অধিকারী।
- প্রতিটি শিশু স্বাধীন চিন্তা, মুক্ত মতামত প্রকাশের ও তথ্য লাভের অধিকারী।
- প্রতিটি শিশু বিবেক ও ধর্মের স্বাধীনতা লাভের অধিকারী।
- শিশুরা সংঘবদ্ধ হবার এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারী।
- প্রতিটি শিশু নিজস্ব গোপনীয়তা, পরিবার, আবাস ও পত্র যোগাযোগের অধিকারী।
- প্রতিটি শিশু ব্যক্তি স্বাতন্ত্র লাভের অধিকারী।
- প্রতিটি শিশু অত্যাচার, অবহেলা ও শোষণ থেকে সুরক্ষা পাবার অধিকারী।
- পিতামাতা বা অভিভাবকহীন শিশু দত্তক ব্যবস্থার মাধ্যমে পূর্বাসন লাভের অধিকারী।
- শরনার্থী, মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এবং সংখ্যালঘু শিশুদের অন্যান্য শিশুদের মতো সমান অধিকার রয়েছে।
- প্রতিটি শিশু সুন্দর স্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ লাভের অধিকারী।
- প্রতিটি শিশু সামাজিক নিরাপত্তা লাভের অধিকারী।
- প্রতিটি শিশু ও যৌন অত্যাচার থেকে মুক্ত থাকার অধিকারী।
- প্রতিটি শিশু বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা লাভের অধিকারী।
- সংখ্যালঘু শিশুর নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ধর্মচর্চা করার অধিকারী।
- শিশুর স্বাস্থ্য, আত্মিক, নৈতিক বা সামাজিক বিকাশ যাতে ব্যহত না হয় সেজন্য শিশুর কর্মের ন্যূনতম বয়স, পরিচ্ছন্ন কর্ম পরিবেশ, নির্ধারিত কর্মঘন্টা ইত্যাদি লাভের অধিকারী।
- ১৫ বছরের কম বয়সী শিশুকে সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা যাবেনা।
- প্রতিটি শিশু অপহরণ, বিক্রি বা পাচার থেকে রক্ষা পাবার অধিকারী।
- অপরাধী শিশুরা বড় ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা যেকোনো বড় ধরনের শাস্তি থেকে মুক্ত থাকার অধিকারী।
- প্রতিটি শিশু বিশ্রাম, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারী।
উপরোক্ত অধিকারগুলো সকল শিশুদের জন্যই সমভাবে প্রযোজ্য। রাষ্ট্রসমূহ উপরোক্ত বাধ্যবাধকতা অনুযায়ী নিজ নিজ দেশের জন্য উপযুক্ত আইন প্রণয়ন করে শিশু অধিকার রক্ষা করার জন্য বাধ্য। আমাদের দেশে আইন থাকলেও তার বাস্তবায়ন নেই। তাই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রকে শিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।
29 Jun 2012 02:26:28 PM Friday
|
আইন ও মানবাধিকার সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে আপনার মতামত, মন্তব্য ও প্রশ্ন পাঠিয়ে দিন-
মানবাধিকার ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
humanrights@banglanews24.com
|