হবু স্ত্রীকে নিয়ে খেলার মাঠে সাকিব
ঢাকা: সাকিব আল হাসানের বিয়ের খবরটা আগেই চাউড় হয়ে গেছে। এই বুধবার প্রেয়সি উম্মে আহমেদ শিশিরের সঙ্গে তাঁর শুভ পরিণয়। বিয়েটা হবে হোটেল সোনারগাঁওয়ে।
পাত্রী যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন বেশ কয়েকদিন আগে। বিয়ের মঞ্চে উঠার আগে সাকিব-শিশির যুগলবন্দী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি থাকছেন যতটা পারা যায়। এরমধ্যে একবার বিকেএসপিতেও গিয়েছিলেন জুটি বেঁধে।
সোমবার দু’জনে পাশাপাশি বসে খেলা দেখেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তখনই বাংলানিউজের আলোকচিত্রী শোয়েব মিথুনের ক্যামেরা বন্দী হয়েছেন।
শিশিরের সঙ্গে সাকিবের প্রণয় ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে। তিনি থাকেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। সেখানেই সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
এসএ/এফএইচএম