বরিশালের তৃতীয় জয়

 

ঢাকা: দুই বিদেশির ব্যাটে তৃতীয় জয় পেল বরিশাল বার্নার্স। ব্রাড হজ এবং আজহার মাহমুদের হাফসেঞ্চুরিতে খুলনা রয়েল বেঙ্গলসকে সাত উইকেটে হারায় তারা।

খুলনা রয়েল বেঙ্গলস: ১৪৫/৭ (২০ ওভার)
বারিশাল বার্নার্স: ১৪৮/৩ (১৭.৫ ওভার)
ফল: বরিশাল বার্নার্স সাত উইকেটে জয়ী

খুলনার কাছ থেকে ১৪৬ রানের লক্ষ্য পেয়েছিল বরিশাল। ব্রাড হজের ৬৩ ও আজহার মাহমুদের ৫২ রানের ইনিংসে ভর করে ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গতবারের রানার্সআপরা। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি হয় তাদের মধ্যে।

চার ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট এবং ৩৩ বলে সাতটি চার ও একটি ছয়ের মারে ৫২ রান তুলে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন পাকিস্তান বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার আজহার মাহমুদ।

এর আগে ব্যাটিংটা মন্দ হয়নি খুলনা রয়েল বেঙ্গলসেরও। ওপেনিং জুটিতে এসেছে ৬০ রান। নাজিমউদ্দিন ৩০ বলে ৩৩ রান করে অলক কাপালীর শিকার হন।

নাজিমউদ্দিনের বিদায়ের পর শাহরিয়ার নাফীস জুটি গড়েন ট্রাভিস ব্রিটকে নিয়ে। এবারও অলক কাপালী বাঁধা হলেন, সাজঘরে পাঠালেন ট্রাভিসকে। রিকি ওয়েসেলস এসেও নাফীসকে সঙ্গ দিতে পারেন নি। জুটি ভঙ্গে ৪০ রান যোগ হতে। ব্যক্তিগত ১০ রানে ফারভিজ মারুফের বলে ক্যাচ তোলেন তিনি।

দলের ১২৫ রানে নাফীস ক্যাচ আউট হন আজহার মাহমুদের বলে। শাহরিয়ার ৬৬ করেন ৫ এবংপরের জুটিতে

নাজিমউদ্দিন ৩৩ ও ট্রাভিস বিরট ১১, শাহরিয়ার নাফীস ৬৬, ড্যানিলে হ্যারিস ১০ বলে।

আট ম্যাচে বরিশালের এটি তৃতীয় জয়। সমান ম্যাচে খুলনার জয় দুটি। পয়েন্ট তালিকার তলানিতেই তাদের অবস্থান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৩
এসএ