সাড়ে তিনটায় বিপিএলের প্রথম ম্যাচ

ঢাকা: বিপিএল ফিরেছে ঢাকায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে তিনটায় দুরন্ত রাজশাহী খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।

সন্ধ্যা সাড়ে সাতটায় বরিশাল বার্নার্সের মুখোমুখি হবে খুলনা রয়েল বেঙ্গলস। দর্শকদের সুবিধার্থে বিপিএলের খেলাগুলো এক ঘণ্টা পিছিয়ে শুরুর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৩
এসএ